| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

প্রবাসীদের সুখবর: পাসপোর্ট ছাড়াও ভোটার হওয়া যাবে

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২০ ১৯:০৭:৫৩
প্রবাসীদের সুখবর: পাসপোর্ট ছাড়াও ভোটার হওয়া যাবে

নিজস্ব প্রতিবেদন: প্রবাসীদের ভোটার হওয়ার প্রক্রিয়া সহজ করলো নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে পাসপোর্ট না থাকলেও প্রবাসীরা ভোটার হতে পারবেন। সম্প্রতি নির্বাচন কমিশন ‘স্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (এসওপি) সংশোধন করায় প্রবাসীদের জন্য এই নতুন সুযোগ তৈরি হয়েছে।

বুধবার (২০ আগস্ট) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন নিয়মে যা লাগবে

পাসপোর্ট না থাকলে প্রবাসীরা এখন থেকে সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিনজন এনআইডিধারী প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি হওয়ার একটি প্রত্যয়নপত্র জমা দিয়ে ভোটার হতে পারবেন।

এছাড়াও আবেদনকারীকে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে, যার মধ্যে অন্যতম:

* অনলাইনে পূরণ করা আবেদনপত্র (ফরম-২)।

* বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের কপি (অনলাইন ভেরিফাইড)।

* পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি।

* বাবা-মায়ের এনআইডি কপি বা বাংলাদেশি অনলাইন জন্মনিবন্ধন সনদ।

* শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

আবেদনপত্র, প্রত্যয়নপত্র, ছবি এবং জন্মসনদ বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যদি নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া সম্ভব না হয়, তবে আবেদনকারীর কোনো প্রতিনিধি বাংলাদেশে সেগুলো জমা দিতে পারবেন।

বর্তমানে, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডাসহ মোট ৯টি দেশে প্রবাসীদের ভোটার কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...