অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছেন পুরুষরা, জেনে নিন প্রধান কারণ ও সমাধান
নিজস্ব প্রতিবেদক: বর্তমানে অনেক পুরুষ খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ছেন বা দিনের শুরুতেই দুর্বল অনুভব করছেন। সামান্য কাজেই হাঁপিয়ে ওঠা কিংবা উদ্যম হারিয়ে ফেলা—এগুলো এখন অনেকের মাঝেই দেখা যাচ্ছে। চিকিৎসকদের মতে, এসব সমস্যার মূল কারণ শরীরের ভেতরের পুষ্টিগত ঘাটতি ও অনিয়মিত জীবনযাপন।
পুরুষদের সহজে ক্লান্ত হয়ে পড়ার ৩টি বড় কারণ:
১. রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া শরীরে আয়রনের ঘাটতির কারণে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে রক্তে অক্সিজেন পরিবহন ব্যাহত হয়। এতে দ্রুত ক্লান্তি আসে, মাথা ঘোরে, দুর্বল লাগে এবং দৈনন্দিন কাজে মন বসে না।
২. টেস্টোস্টেরনের ঘাটতি পুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন হলো টেস্টোস্টেরন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই হরমোনের পরিমাণ কমে যায়। এর ফলে দেখা দেয় অবসাদ, কর্মক্ষমতা হ্রাস, যৌন আগ্রহে দুর্বলতা এবং সার্বিক শারীরিক দুর্বলতা।
৩. অনিয়মিত জীবনধারা কম ঘুম, ব্যায়ামের অভাব, অতিরিক্ত চিনি ও তেলযুক্ত খাবার খাওয়া, দীর্ঘ সময় বসে থাকা, পর্যাপ্ত পানি না খাওয়া—সব মিলিয়ে শরীরের শক্তি কমে যায়। এসব অভ্যাস দীর্ঘমেয়াদে দেহকে ক্লান্ত করে ফেলে।
কীভাবে ফিরে পাবেন কর্মশক্তি ও উদ্যম
* প্রতিদিনের খাবারে সবুজ শাকসবজি, ফলমূল, প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন ডিম, মাছ, মুরগি ইত্যাদি রাখুন
* নিয়মিত হালকা ব্যায়াম করুন, হাঁটুন বা যোগব্যায়াম করুন
* দিনে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি পান করুন
* রাতের ঘুম যেন প্রতিদিন ৬ থেকে ৮ ঘণ্টা হয়, সে বিষয়ে যত্ন নিন
শরীরের ক্লান্তি যদি নিয়মিত সমস্যা হয়ে দাঁড়ায়, তাহলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ দীর্ঘদিন এমন অবস্থা চলতে থাকলে তা হতে পারে আরও বড় স্বাস্থ্য সমস্যার কারণ।
জীবনযাপনে কিছু পরিবর্তন আনলেই ফিরতে পারে কর্মশক্তি ও চনমনে অনুভূতি। স্বাস্থ্যসচেতন হোন, সুস্থ থাকুন।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
