কোন রক্তের গ্রুপে গরম বা শীত বেশি লাগে
নিজস্ব প্রতিবেদন: অনেক সময় দেখা যায়, একই জায়গায় অবস্থান করলেও একজন মানুষ প্রচণ্ড গরম অনুভব করছেন, অন্যজন আবার বেশ স্বস্তিতে আছেন। অনেকেই মনে করেন—এর পেছনে রক্তের গ্রুপের ভিন্নতা দায়ী হতে পারে। কিন্তু আসলে ব্যাপারটি কতটা সত্য?
এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ভারতের চিকিৎসক ডা. নারেন্দ্র সিংলা। তার মতে, রক্তের গ্রুপ ও গরম বা ঠান্ডা অনুভব করার মধ্যে সরাসরি কোনো বৈজ্ঞানিক সম্পর্ক পাওয়া যায়নি।
তবে কিছু গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে, নির্দিষ্ট কিছু রক্তের গ্রুপে কোষের গঠনগত কারণে সেগুলো তাপজনিত চাপ থেকে কিছুটা সুরক্ষা পেতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, এইচ এবং এ অ্যান্টিজেনযুক্ত কোষগুলো গরমের প্রতিক্রিয়ায় কিছুটা সহনশীল হতে পারে। এর পেছনে ভূমিকা রাখে গ্লাইকোসাইলট্রান্সফারেজ নামের একটি এনজাইম, যা কোষের সুরক্ষা বাড়াতে সহায়ক।
অন্যদিকে, ডা. বাদল তাওরি জানান, ‘O’ গ্রুপের মানুষের শরীরে অ্যাড্রেনালিন হরমোন তুলনামূলক বেশি থাকায় গরমের সময় তাদের দেহে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং তারা বেশি গরম অনুভব করতে পারেন। অপরদিকে, ‘A’, ‘B’ বা ‘AB’ গ্রুপের মানুষদের দেহে রক্ত চলাচল ও রোগ প্রতিরোধ ব্যবস্থার কিছু পার্থক্য থাকায় তারা তুলনামূলকভাবে গরমে কিছুটা সহনশীল হতে পারেন। তবে এই বিষয়গুলো এখনো পর্যাপ্ত গবেষণায় প্রমাণিত হয়নি।
রক্তের গ্রুপ যদিও গরম-ঠান্ডা অনুভূতির প্রধান কারণ নয়, তবে তা কিছু নির্দিষ্ট স্বাস্থ্যঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে। যেমন, ‘O’ গ্রুপের মানুষের হৃদরোগ বা রক্ত জমাট বাঁধার ঝুঁকি কম থাকে। আবার ‘A’ ও ‘AB’ গ্রুপের ব্যক্তিদের পাকস্থলী বা অগ্ন্যাশয়ের ক্যানসারের ঝুঁকি তুলনামূলক বেশি থাকতে পারে।
চিকিৎসকদের মতে, কারও শরীরে গরম বেশি লাগার মূল কারণ রক্তের গ্রুপ নয়। এর পেছনে কাজ করে পানিশূন্যতা, ওজন, বিপাক প্রক্রিয়ার গতি, শারীরিক ফিটনেস এবং জীবনযাত্রার ধরন। তাই গরমে স্বস্তি পেতে হলে এসব বিষয়ে যত্নশীল হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শেষ কথা, গরম লাগার অনুভূতিতে রক্তের গ্রুপের ভূমিকা থাকলেও তা খুবই সীমিত এবং পরোক্ষ। সচেতন জীবনযাপনই গরমে সুস্থ থাকার প্রধান চাবিকাঠি।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
