| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গ্যাসের সমস্যা থেকে বাঁচতে বেঁচে নিন ৫ টি খাবার

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৫ ০৮:১৯:৩২
গ্যাসের সমস্যা থেকে বাঁচতে বেঁচে নিন ৫ টি খাবার

নিজস্ব প্রতিবেদন: হালকা কিছু খেলেও অনেকের পেট ভার হয়ে যায়, ফাঁপে কিংবা গ্যাস তৈরি হয়। এ ধরনের হজমজনিত সমস্যা সাধারণ হলেও নিয়মিত হলে তা দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। পুষ্টিবিদদের মতে, হজম ভালো রাখতে জীবনযাপনে পরিবর্তনের পাশাপাশি কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত খাওয়া জরুরি।

সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পুষ্টিবিদ লভনীত বাত্রা জানান, দৈনন্দিন খাদ্যতালিকায় কিছু সহজলভ্য খাবার যোগ করলে গ্যাস, পেট ফাঁপা ও হজমের সমস্যা অনেকটাই কমে আসবে। নিচে তুলে ধরা হলো এমনই পাঁচটি উপকারী খাবার:

আনারস

আনারসে রয়েছে ব্রোমেলিন নামের একটি হজম সহায়ক এনজাইম। এটি প্রোটিন ভেঙে ফেলতে সাহায্য করে এবং শরীর পুষ্টি সহজে শোষণ করতে পারে।

কিউই

কিউই ফলে অ্যাক্টিনিডিন নামের একটি এনজাইম থাকে, যা বিশেষ করে মাংস ও দুগ্ধজাত খাবার হজমে কার্যকর। এতে রয়েছে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

পাকা পেঁপে

প্রতিদিন সকালে পাকা পেঁপে খেলে হজম প্রক্রিয়া সক্রিয় থাকে। ভারী খাবার খাওয়ার পর এটি খেলে গ্যাস বা অস্বস্তির সম্ভাবনা অনেকটাই কমে যায়।

মধু

মধুতে অ্যামাইলেজ ও প্রোটিজ নামের হজমকারী এনজাইম রয়েছে। এগুলো খাবার ভেঙে দ্রুত হজমে সাহায্য করে। সেই সঙ্গে সংক্রমণের ঝুঁকিও কমায়।

আদা

আদায় রয়েছে জিঞ্জিবেন নামের একটি উপাদান, যা হজমের গতি বাড়ায় ও পুষ্টি শোষণে সহায়তা করে। চায়ের সঙ্গে কিংবা পানিতে ভিজিয়ে খেলে উপকার পাওয়া যায়।

পুষ্টিবিদরা পরামর্শ দেন, শুধু খাবার নয়, বরং হজম ভালো রাখতে শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...