| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সাপে কামড়ালে জীবন বাঁচাতে এই ৬ কাজ করুণ তাড়াতাড়ি

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ২৩ ০৭:২২:২১
সাপে কামড়ালে জীবন বাঁচাতে এই ৬ কাজ করুণ তাড়াতাড়ি

নিজস্ব প্রতিবেদন: বর্ষা এলেই বাড়ে সাপের উপদ্রব। বৃষ্টির পানিতে গর্ত ভরে গেলে বিষধর সাপ আশপাশে আশ্রয় খুঁজতে বেরিয়ে পড়ে। বিশেষ করে গ্রামের খামারবাড়ি, মাঠ বা আঙিনায় সাপের দেখা মেলে হরহামেশা। এই সময়ে সাপে কামড়ানো একটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি — তবে দ্রুত ও সঠিক পদক্ষেপ নিলে প্রাণ বাঁচানো সম্ভব।

সাপে কামড়ালে কী করবেন?

* শান্ত থাকুন: ভয় পেলে শরীরে বিষ দ্রুত ছড়িয়ে পড়ে। রোগীকে সান্ত্বনা দিন, আশ্বাস দিন।

* আক্রান্ত অঙ্গ নাড়াচাড়া করবেন না: যেখান থেকে সাপ কামড়েছে, সেই অঙ্গ স্থির রাখুন।

* কামড়ের কিছুটা ওপরে শক্ত করে কাপড় বা ব্যান্ডেজ পেঁচিয়ে দিন: এতে বিষ ধীরে ছড়ায়।

* আক্রান্ত জায়গা পরিষ্কার করুন: পানি দিয়ে ধুয়ে ফেলুন, কিন্তু কাটাকাটি বা রক্ত বের করার চেষ্টা করবেন না।

* রোগীকে শোয়ান: কামড়ের অঙ্গ যেন হৃদয়ের সমান বা নিচু অবস্থায় থাকে।

* সময় নষ্ট না করে সরকারি হাসপাতালে নিন: কারণ সরকারি হাসপাতালেই অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা থাকে।

যা করবেন না:

* বিষ চুষে বের করার চেষ্টা করবেন না

* কামড়ের জায়গা কেটে রক্ত বের করবেন না

* ঝাড়ফুঁক বা অদক্ষ চিকিৎসকের কাছে যাবেন না

যে লক্ষণগুলো থাকলে বুঝবেন সাপটি বিষাক্ত:

* বুকে ব্যথা বা টান

* চোখে ঝাপসা দেখা

* কথা বলতে কষ্ট

* শরীর অবশ হয়ে আসা

* ঘুম ঘুম ভাব বা দুর্বলতা

এই লক্ষণগুলোর যে কোনও একটি দেখা দিলেই বুঝতে হবে সাপটি বিষধর এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন।

প্রতিরোধে যা করবেন:

* মাঠে বা ঘাসে কাজ করার সময় রাবারের বুট পরুন

* হাত ঢেকে কাজ করুন

* বাড়ির আশপাশে ঝোপঝাড় পরিষ্কার রাখুন

* রাতে চলাফেরার সময় টর্চ বা লাইট ব্যবহার করুন

সাপে কামড়ানো কোনো অবহেলার বিষয় নয়। দ্রুত সিদ্ধান্ত, সঠিক চিকিৎসা আর সচেতনতা — এই তিনেই লুকিয়ে আছে জীবন বাঁচানোর চাবিকাঠি। তাই বর্ষায় সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন না।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...