| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ফেসবুকে আর থাকবে না ‘ভিডিও’

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১৮ ১৮:০৬:৪৫
ফেসবুকে আর থাকবে না ‘ভিডিও’

ফেসবুকে ভিডিও দেখার অভিজ্ঞতায় আসছে বড় পরিবর্তন। সম্প্রতি মেটা ঘোষণা করেছে, এখন থেকে ফেসবুকে আপলোড হওয়া সব নতুন ভিডিও কনটেন্টই গণ্য হবে ‘রিলস’ হিসেবে। মঙ্গলবার (১৭ জুন) এক অফিসিয়াল বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ব্যবহারকারীদের জন্য ভিডিও শেয়ারিংয়ের অভিজ্ঞতাকে আরও সহজ, দ্রুত এবং আকর্ষণীয় করতেই এই পরিবর্তন আনা হচ্ছে।

এই পরিবর্তনের অংশ হিসেবে ফেসবুক অ্যাপের ‘ভিডিও’ ট্যাবটির নামও বদলে হয়ে যাবে ‘রিলস’। ধাপে ধাপে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য এই আপডেট চালু করা হবে।

নতুন ব্যবস্থায় ছোট, বড়, এমনকি লাইভ ভিডিও—সবই ‘রিলস’ হিসেবে আপলোড ও শেয়ার করা যাবে। এ ধরনের ভিডিওর জন্য কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য বা ফরম্যাটের বাধ্যবাধকতা থাকছে না। অর্থাৎ, এখন থেকে ব্যবহারকারীরা আরও স্বাধীনভাবে ভিডিও তৈরি ও প্রকাশ করতে পারবেন।

মেটা আশ্বস্ত করেছে যে, আগে আপলোড করা পুরনো ভিডিওগুলো মুছে যাবে না। সেগুলোও নতুন ‘রিলস’ ট্যাবেই পাওয়া যাবে এবং সহজে দেখা যাবে।

এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট, শর্ট ভিডিও কনটেন্টের দুনিয়ায় ফেসবুক আরও সক্রিয় ও প্রতিযোগিতামূলক হতে চায়। টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের সঙ্গে তাল মিলিয়ে ফেসবুকও চাইছে ব্যবহারকারীদের আগ্রহ ধরে রাখতে এবং সময় কাটানোর অভিজ্ঞতা আরও বাড়িয়ে তুলতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...