| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

খাবারের পর ৭ অভ্যাসে আপনার মৃত্যু হতে পারে

স্বাস্থ্য ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১৬ ০৯:১৭:১২
খাবারের পর ৭ অভ্যাসে আপনার মৃত্যু হতে পারে

নিজস্ব প্রতিবেদক: দিনভর কর্মব্যস্ততার পর রাতে সবাই একটু স্বস্তির খোঁজে থাকেন। শরীর ও মন তখন বিশ্রাম চায়। এ সময় অনেকেই ভুল কিছু অভ্যাসের দিকে ঝুঁকে পড়েন, যা দীর্ঘমেয়াদে শরীরের জন্য মারাত্মক হতে পারে।

বিশেষজ্ঞরা বলেন, রাতের খাবারের পর কিছু নির্দিষ্ট নিয়ম না মানলে শুধু হজমের সমস্যা নয়, বরং হৃদরোগ, ওজন বৃদ্ধি কিংবা অন্যান্য জটিল রোগের আশঙ্কাও বেড়ে যেতে পারে। তাই সচেতন থাকাই সবচেয়ে ভালো।

চলুন জেনে নিই এমন সাতটি ভুল অভ্যাস, যেগুলো রাতের খাবারের পর এড়িয়ে চলা জরুরি:

১. খাবারের আগে অ্যালকোহল বা ড্রিংকস পান করা

দিন শেষে অনেকে একটু আরাম পাওয়ার জন্য খাবারের আগে অ্যালকোহল বা নরম পানীয় পান করেন। এটি হজমে সমস্যা সৃষ্টি করে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। বিশেষ করে অ্যালকোহলের পর চর্বিযুক্ত খাবার খাওয়ার প্রবণতা বিপজ্জনক হতে পারে।

২. খাওয়ার আগে পানি না খাওয়া

সারাদিন পানি কম খাওয়া হলে হজমে সমস্যা, মাথাব্যথা ও ক্লান্তিভাব দেখা দেয়। তাই রাতে খাওয়ার আগে এক গ্লাস পানি পান করলে তা হজমে সহায়ক হয় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমে যায়।

৩. প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা

অনেকে মাইক্রোওভেনে খাবার গরম করতে গিয়ে প্লাস্টিকের পাত্র ব্যবহার করেন। যদিও অনেক পাত্রে লেখা থাকে "মাইক্রোওভেন সেফ", তবুও তাপের প্রভাবে প্লাস্টিক থেকে ক্ষতিকর রাসায়নিক বের হতে পারে, যা শরীরে গিয়ে নানা রোগের সৃষ্টি করতে পারে। তাই খাবার গরম করার জন্য কাঁচ বা সিরামিক পাত্র ব্যবহার করা উচিত।

৪. সবজি বাদ দিয়ে ডিনার করা

রাতের খাবারে সবজি না থাকলে দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত সবজি খান না, তাদের মধ্যে অনেকেই পরবর্তীতে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। তাই প্রতিদিনের ডিনারে অবশ্যই সবজি রাখা উচিত।

৫. প্রোটিন বাদ দেওয়া

রাতের খাবারে প্রোটিন না থাকলে খুব দ্রুত ক্ষুধা লাগে এবং তখন অনেকেই অস্বাস্থ্যকর স্ন্যাকস খেয়ে ফেলেন। এতে হজমে সমস্যা হয় ও ওজন বাড়ে। তাই এক টুকরো মাছ, মাংস বা ডাল জাতীয় প্রোটিনযুক্ত কিছু অবশ্যই খাওয়া উচিত।

৬. দ্রুত খাবার খাওয়া

অনেকেই কাজের চাপে বা অভ্যাসবশত দ্রুত খেয়ে ফেলেন, যা একেবারেই ঠিক নয়। ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খেলে হজম ভালো হয়, এবং হৃদরোগের ঝুঁকি কমে।

৭. খাওয়ার পরপরই শুয়ে পড়া

খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়া শরীরের জন্য খুব ক্ষতিকর। এতে গ্যাস্ট্রিক, হজমের সমস্যা, এমনকি ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ে। তাই খাওয়ার পর অন্তত ১০-১৫ মিনিট হেঁটে নেওয়া ভালো।

সুস্থ থাকতে শুধু ভালো খাবারই যথেষ্ট নয়—খাবারের সময় ও পরে আচরণও শরীরের ওপর বড় প্রভাব ফেলে। এসব সহজ নিয়ম মেনে চললেই আপনি থাকতে পারেন সুস্থ ও সচল।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...