| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

চীনে কোটি টাকার চাকরি ছেড়ে যেকারনে হিরো আলমের কাছে তরুণী

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০৩ ১২:১০:৫০
চীনে কোটি টাকার চাকরি ছেড়ে যেকারনে হিরো আলমের কাছে তরুণী

নিজস্ব প্রতিবেদক: চীনে স্থিতিশীল চাকরি আর স্বচ্ছল জীবন ছেড়ে সোজা ঢাকায় ফিরে এসেছেন কিশোরগঞ্জের মেয়ে সাইকা সুবহা তান্নু। উদ্দেশ্য—স্বপ্নের শোবিজে পা রাখা। আর সেই যাত্রার সঙ্গী হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।

২০১৯ সালে চীনের হাংঝু শহরে যান তান্নু, যেখানে তাঁর মা একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখানে থেকেই তিনি যুক্ত হন একটি অ্যাকুয়ারিয়াম কোম্পানির সঙ্গে। চাকরিতে স্থিতি থাকলেও শোবিজের প্রতি লুকানো আকর্ষণ থেমে থাকেনি। ফাঁকে ফাঁকে বানাতে থাকেন ছোট ছোট ভিডিও, সেগুলো আপলোড করতেন সামাজিক মাধ্যমে। সময়ের সঙ্গে বেড়ে যায় তাঁর আত্মবিশ্বাস ও পরিচিতি।

এভাবেই সামাজিক মাধ্যমে চোখে পড়ে দেশের বিভিন্ন কনটেন্ট নির্মাতাদের। একসময় যোগাযোগ হয় আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের সঙ্গে। নিজের আগ্রহের কথা জানালে হিরো আলম তাঁকে উৎসাহ দেন দেশে ফিরে কাজ শুরু করতে।

এই উৎসাহই তাঁর জীবন বদলে দেয়। সবকিছু পেছনে ফেলে ঢাকায় ফিরে আসেন। বর্তমানে হিরো আলমের সঙ্গে একটি চাইনিজ গানের মিউজিক ভিডিওতে কাজ করছেন তান্নু, যেখানে দুজনই মডেল হিসেবে অভিনয় করছেন।

হিরো আলম বলেন, “আমরা একসঙ্গে একটা চাইনিজ গানের ভিডিও করেছি। অল্প কিছুদিনের মধ্যেই এটি মুক্তি পাবে।”

তান্নু বলেন, “শোবিজের প্রতি আগ্রহ আমার অনেকদিনের। চীনে ভালো চাকরি ছিল, কিন্তু মন টানছিল না। দেশে ফিরে কাজ করছি। আমার ভিসা আছে, তাই প্রয়োজন হলে আবার ফিরতে পারব, তবে আপাতত আমি এখানে নিজের স্বপ্নকে বাস্তব করতে চাই।”

সোহাগ/

ট্যাগ: হিরো আলম

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...