| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

খুলে দেওয়া হলো তিস্তার ৪৪ গেট

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০১ ১৫:৫২:২২
খুলে দেওয়া হলো তিস্তার ৪৪ গেট

উজান থেকে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। পানি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৩১ মে) রাত ১০টার দিকে তিস্তার পানি সমতল রেকর্ড করা হয়েছে ৫১.৮৬ মিটার (অটো গেজ অনুযায়ী), যা বিপৎসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচে (বিপৎসীমা ৫২.১৫ মিটার) প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রোববার (১ জুন) ভোর ৬টার মধ্যে পানি আরও ১৫ সেন্টিমিটার বাড়তে পারে। এতে পানি বিপৎসীমার মাত্র ১৫ সেন্টিমিটার নিচে পৌঁছাবে। তবে পরে পানি ধীরে ধীরে কমতে পারে বলে আশ্বস্ত করেছে সংস্থাটি।

এদিকে, ভারতের গজলডোবা পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১২০ সেন্টিমিটার। শুক্রবার (৩০ মে) রাত ৯টায় সেখানে পানি ছিল ১১০.৩০ মিটার, যা এখন কমতে শুরু করেছে। একই সময়ে বাংলাদেশের দোমহনী পয়েন্টে পানি ৬১ সেন্টিমিটার বেড়ে দাঁড়িয়েছে ৮৫.৬৩ মিটার, যা বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তিস্তা অববাহিকার উজানে বা দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক নূরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “গত কয়েকদিনে তিস্তার পানি লাগাতার বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ভারত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়লো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম ভারত; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের সুবাস পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...