| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ড. ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ মির্জা আব্বাসের: “নির্বাচন চান না তিনি”

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ৩০ ১৫:৪৮:১৬
ড. ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ মির্জা আব্বাসের: “নির্বাচন চান না তিনি”

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বিএনপি নয়, বরং ড. ইউনূস নিজেই বলেছেন। শুক্রবার (৩০ মে) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, “আমরা বলিনি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে—এই কথা ইউনূস সাহেব নিজেই বলেছেন। এখন যদি জুন মাসের মধ্যে নির্বাচন করতে চাওয়া হয়, তাহলে তা বাংলাদেশে কোনোভাবেই সম্ভব নয়। নির্বাচন চাইলে সেটা ডিসেম্বরের মধ্যেই করতে হবে।”

ড. ইউনূসের সাম্প্রতিক মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতা বলেন, “খুব দুঃখের সঙ্গে বলছি, ইউনূস সাহেব জাপানে বসে বিএনপিকে বদনাম করছেন। দেশের বিরুদ্ধে বিদেশে বসে এমন কথা বলা অত্যন্ত লজ্জাজনক। এভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করা উচিত নয়।”

তিনি আরও বলেন, “তিনি বলছেন, একটি দল নির্বাচন চায়। আমি বলি, একটি লোকই নির্বাচন চায় না—তিনি হলেন ড. ইউনূস। মূলত উনি নিজেই নির্বাচন চান না।”

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...