| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সফল মানুষরা সকালে যে ৭ টি কাজ করেন

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ১১ ০৬:৪০:৫৪
সফল মানুষরা সকালে যে ৭ টি কাজ করেন

নিজস্ব প্রতিবেদক: সকালের ঘুম ভাঙা মুহূর্তগুলোই ঠিক করে দেয় আপনার পুরো দিনের রঙ। আপনি কীভাবে দিন শুরু করছেন, তার উপর নির্ভর করে আপনার মনোযোগ, মেজাজ ও উৎপাদনশীলতা। বিশ্বের অধিকাংশ সফল মানুষদের দিনের শুরু হয় বেশ কিছু অভ্যাস দিয়ে, যা তাদের প্রতিদিনকে করে তোলে গঠনমূলক ও সফল। আপনি যদি নিজের জীবনেও সফলতার ছাপ ফেলতে চান, তাহলে এই অভ্যাসগুলো মেনে চলুন:

১. ভোর ৫টায় ঘুম থেকে উঠুন

ভোরে ওঠা মানে নিজের জন্য নিরিবিলি কিছু সময় বের করে নেওয়া। এই সময়টায় চারপাশে কম শব্দ ও চাপ থাকে, ফলে মনোযোগ এবং চিন্তা শক্তি বাড়ে।

২. পানি পান করুন ও চারপাশে লক্ষ্য করুন

সকালে উঠেই এক গ্লাস পানি পান করুন। এটি আপনার হজম শক্তি বাড়াবে ও শরীরকে জাগিয়ে তুলবে। এরপর বাইরে তাকিয়ে তিনটি দৃশ্য জোরে বলুন—যেমন “সূর্যের আলো,” “গাছের পাতা,” বা “পাখির ডাক।” এতে মন প্রাকৃতিকভাবে স্থির হয়।

৩. ফোন থেকে দূরে থাকুন ও কৃতজ্ঞতার চর্চা করুন

ঘুম থেকে উঠেই ফোনে সময় না দিয়ে, কাগজে তিনটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এটি আপনার মনোভাবকে ইতিবাচক রাখবে এবং দিন শুরু হবে প্রশান্তিতে।

৪. বিছানা গুছিয়ে নিন

ছোট এই কাজটি আপনাকে শৃঙ্খল শেখায় এবং দিনের শুরুতেই সফলতার অনুভূতি এনে দেয়। এতে মনও পরিষ্কার থাকে।

৫. রোদে দাঁড়ান ও হালকা ব্যায়াম করুন

সকালের সূর্য আপনার শরীরে ভিটামিন ডি যোগায় এবং মেজাজ ভালো রাখে। সঙ্গে হালকা হাঁটা বা যোগব্যায়াম সারাদিন চনমনে রাখবে।

৬. পুষ্টিকর নাস্তা করুন

সকালের খাবার যেন হয় পুষ্টিতে ভরপুর। এটি আপনার শরীরকে সারাদিনের কাজের জন্য প্রস্তুত করবে এবং শক্তি জোগাবে।

৭. দিনের লক্ষ্য ঠিক করুন

নিজেকে প্রশ্ন করুন—“আজ আমি কী করতে চাই?” এক থেকে তিনটি ছোট কিন্তু স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। এতে আপনার দিন হবে গঠনত্মক ও ফোকাসড।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...