| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

কমলাপুর রেলস্টেশন ভাঙছে, আসছে আধুনিক মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৭ ১৭:৫০:২০
কমলাপুর রেলস্টেশন ভাঙছে, আসছে আধুনিক মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ঐতিহাসিক কমলাপুর রেলস্টেশন ভেঙে সেখানে গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম ‘মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব’। এই হাবে একসঙ্গে চলবে হাইস্পিড ট্রেন, মেট্রোরেল, পাতাল রেল এবং এক্সপ্রেসওয়ে—যার মাধ্যমে রাজধানীর ভেতর এবং দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত হবে আরও সহজ ও দ্রুত।

এই বিশাল প্রকল্প বাস্তবায়ন করছে জাপানের কাজিমা করপোরেশন। কমলাপুরের আন্ডারগ্রাউন্ডে থাকবে ট্রেন চলাচলের ব্যবস্থা, আর উপরের অংশে থাকবে হোটেল, বাণিজ্যিক ভবন ও আধুনিক যাত্রীসেবা। যাত্রীরা এক জায়গা থেকেই মেট্রো, বাস ও ট্রেনে যাতায়াত করতে পারবেন।

সরকার পরিবেশবান্ধব ‘গ্রিন রেলওয়ে’ গড়ার পরিকল্পনায় ইতোমধ্যেই প্রায় ৯৩ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। বিশ্বব্যাংক এই প্রকল্পে অর্থায়ন করছে।

কমলাপুরের পাশাপাশি বিমানবন্দর স্টেশনেও মাল্টিমোডাল হাব গড়ে তোলার কাজ শুরু হচ্ছে। ভবিষ্যতে নারায়ণগঞ্জ, জয়দেবপুর এবং ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হবে বৈদ্যুতিক ট্রেন।

১৯৬৮ সালে চালু হওয়া কমলাপুর স্টেশন এবার বদলে যাচ্ছে আধুনিক বাংলাদেশের ‘ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট সেন্টার’-এ।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...