| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

খিটখিটে মেজাজ ও মানসিক অস্থিরতা আসে যে ভিটামিনের অভাবে

স্বাস্থ্য ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৬ ০৮:৪৩:৫১
খিটখিটে মেজাজ ও মানসিক অস্থিরতা আসে যে ভিটামিনের অভাবে

নিজস্ব প্রতিবেদক; আপনি কি সামান্য কারণেই রেগে যাচ্ছেন বা নেতিবাচক চিন্তায় ভুগছেন? বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে থাকতে পারে ভিটামিন বি১২ এবং ভিটামিন ডি-এর ঘাটতি।

ভিটামিন বি১২-এর অভাব কীভাবে প্রভাব ফেলে

এই ভিটামিনের ঘাটতি হলে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে, চিন্তাভাবনায় অস্পষ্টতা আসে এবং খিটখিটে মেজাজ দেখা দেয়। অনেকে মানসিক বিভ্রান্তি বা হতাশায়ও ভুগতে পারেন।

ভিটামিন ডি-এর ঘাটতি মানসিক স্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক

ভিটামিন ডি-এর পর্যাপ্ত মাত্রা না থাকলে বিষণ্ণতা ও উদ্বেগের মতো মানসিক সমস্যা দেখা দিতে পারে। এটি জ্ঞানীয় কার্যকারিতাকে ব্যাহত করে, ফলে আচরণে খারাপ প্রভাব পড়ে এবং মেজাজ অস্থির হয়ে পড়ে।

করণীয় কী

খাদ্যতালিকায় ভিটামিন বি১২ ও ডি সমৃদ্ধ খাবার যুক্ত করুন

প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে সাপ্লিমেন্ট গ্রহণ করুন

পর্যাপ্ত সূর্যের আলো গ্রহণ করুন

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এসব ভিটামিনের মাত্রা পর্যবেক্ষণ রাখা গুরুত্বপূর্ণ।

শীলা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...