| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৩ ১৯:৩৮:১৮
মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

নিজস্ব প্রতিবেদন: ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তামিল সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। এর মাধ্যমে তিনি ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য তার দলের ‘একলা চলো’ নীতির ঘোষণা দিয়েছেন।

‘আমাদের আদর্শগত শত্রু বিজেপি’

বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ে তার দল ‘তামিলাগা ভেটরি কাজাগাম - টিভিকে’-এর এক রাজ্য সম্মেলনে বিজয় বলেন, "আমাদের একমাত্র আদর্শগত শত্রু হলো বিজেপি। আর আমাদের রাজনৈতিক শত্রু হলো ডিএমকে।" তিনি আরও বলেন, "চলুন আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।"

বিজয় তার বক্তব্যে বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, "আপনারা হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে। কিন্তু আমি স্পষ্ট করে বলছি, পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না।"

নির্বাচনে জোট নয়, একক লড়াইয়ের ঘোষণা

তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন নয়। সেই ধারাবাহিকতায় বিজয় এবার তার দলকে কোনো জোটের বাইরে রেখে এককভাবে লড়াই করার ঘোষণা দিলেন। তিনি নিজের দলকে ডিএমকে এবং এআইএডিএমকে-এর বিকল্প হিসেবে তৃতীয় ফ্রন্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন-বাংলাদেশিদের জন্য মোদির বড় সুখবর

উল্লেখ্য, গত বছর ‘তামিলাগা ভেটরি কাজাগাম - টিভিকে’ প্রতিষ্ঠার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন এই দক্ষিণী তারকা। আগামী ২০২৬ সালের নির্বাচনে তিনি প্রথমবার অংশ নেবেন।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...