| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

তৌহিদ আফ্রিদির অজানা কুকর্ম ফাঁস

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৫ ১৪:১৩:২৪
তৌহিদ আফ্রিদির অজানা কুকর্ম ফাঁস

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি সম্প্রতি একটি হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে রয়েছে একাধিক বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ।

বৈষম্যবিরোধী আন্দোলন ও বিতর্কিত ভূমিকা

গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তৌহিদ আফ্রিদি শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে গিয়ে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই সময় তাকে 'নব্য রাজাকার' হিসেবেও আখ্যায়িত করা হয়। অভিযোগ ওঠে, তিনি অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদের সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য চাপ দিতেন ও হুমকি দিতেন। আন্দোলনের তীব্রতা দেখে পরে তিনি রং বদলান।

শুধু তাই নয়, সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে সম্পর্কের দোহাই দিয়ে তিনি সাধারণ মানুষ ও কনটেন্ট ক্রিয়েটরদের হুমকি দিতেন বলেও অভিযোগ রয়েছে। ইউটিউব ও ফেসবুকে বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পোস্ট ও পেজ মুছে ফেলতে তিনি সাইবার বিশেষজ্ঞ ভাড়া করতেন বলেও জানা যায়।

যেভাবে হত্যা মামলার আসামি হলেন

গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ২৫ জনকে অভিযুক্ত করা হয়। এই মামলায় তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর আসামি করা হয়েছে।

আরও পড়ুন- যেভাবে গ্রেফতার হলেন তৌহিদ আফ্রিদি

একই মামলায় গত ১৭ আগস্ট তার বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীকে গ্রেফতার করা হয়। এরপর রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল থেকে গ্রেফতার হন তৌহিদ আফ্রিদি।

সোহাগ আহমেদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ডেনমার্ক। বুধবার (২৫ নভেম্বর) ...

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও কোস্টারিকা। ...