| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সারে আক্রান্ত তৌহিদ আফ্রিদি, দাবি আইনজীবীর

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৫ ২০:৫০:৩১
ক্যান্সারে আক্রান্ত তৌহিদ আফ্রিদি, দাবি আইনজীবীর

নিজস্ব প্রতিবেদক: কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ক্যান্সারে আক্রান্ত বলে দাবি করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট খায়রুল ইসলাম। সোমবার (২৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

তবে, আদালতে জামিন আবেদনের শুনানির সময় আইনজীবী আফ্রিদির কিডনি জটিলতা এবং স্ত্রীর গর্ভবতী হওয়ার বিষয়টি উল্লেখ করেছিলেন।

গ্রেফতার ও রিমান্ড

গত রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল থেকে সিআইডি পুলিশ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে। তিনি গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আসাদুল হক বাবু হত্যা মামলার আসামি। এই একই মামলায় তার বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীও বর্তমানে কারাগারে আছেন।

সোমবার বিকেলে তৌহিদ আফ্রিদিকে আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান।

আদালতে যা বলা হলো

রিমান্ড আবেদনের পক্ষে রাষ্ট্রপক্ষ জানায়, আফ্রিদি একজন আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর। তিনি তার প্রভাব খাটিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে এবং অন্যদেরকে হুমকি দিয়ে আন্দোলনকারীদেরকে হেনস্তা করেছেন। তার এই কার্যক্রমে অনুপ্রাণিত হয়েই স্থানীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে আসাদুল হক বাবু নিহত হন বলে তদন্তে উঠে এসেছে।

অন্যদিকে, আফ্রিদির আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে বলেন, বাদী নিজেই হলফনামা দিয়ে আফ্রিদির নাম ভুলবশত অন্তর্ভুক্ত হয়েছে বলে জানিয়েছেন। এছাড়া, তিনি ক্যান্সারে আক্রান্ত ও কিডনি জটিলতায় ভুগছেন। তার স্ত্রীও গর্ভবতী। মানবিক দিক বিবেচনায় তার জামিন মঞ্জুরের জন্য আদালতে আবেদন করা হয়।

আরও পড়ুন- তৌহিদ আফ্রিদির অজানা কুকর্ম ফাঁস

আরও পড়ুন- কোথায় কোথায় লুকিয়ে ছিলেন তৌহিদ আফ্রিদি

উভয় পক্ষের শুনানি শেষে আদালত আফ্রিদির জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...