| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

বন্ধ হচ্ছে ময়ূখ রঞ্জন ঘোষের রিপাবলিক বাংলা

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৩ ১১:৩৬:১২
বন্ধ হচ্ছে ময়ূখ রঞ্জন ঘোষের রিপাবলিক বাংলা

নিজস্ব প্রতিবেদক: ইউটিউবভিত্তিক সংবাদমাধ্যম রিপাবলিক বাংলাকে বন্ধ করার দাবি এবং চ্যানেলের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের দাবিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সম্প্রতি বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, রিপাবলিক বাংলা নিয়মিতভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক কনটেন্ট ছড়াচ্ছে। তাদের দাবি, সংবাদ পরিবেশনের সময় ব্যক্তিগত মতামতকে প্রাধান্য দিয়ে বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট বক্তব্য প্রচার করা হচ্ছে, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

এছাড়া ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন খবর ছড়ানোর অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের মতে, এসব প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত এবং তা বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ব্যবহৃত হয়েছে।

পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় ইতিমধ্যেই ময়ূখ রঞ্জন ঘোষ ও রিপাবলিক বাংলার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, সংবিধানবিরোধী বক্তব্য প্রচার এবং জনমনে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত যদি চ্যানেলটি বন্ধ না করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে শান্তিপূর্ণ সমাজব্যবস্থা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...