| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

২ শিশুকে হত্যা করেছেন তাদের মা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৯ ১৮:১৩:০৯
২ শিশুকে হত্যা করেছেন তাদের মা

গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় এক মর্মান্তিক ঘটনায় নিজের দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করেছেন এক মা। নিহতরা হলো মালিহা আক্তার (৬) ও আবদুল্লাহ বিন ওমর (৪)। পুলিশ জানিয়েছে, শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ঘরে থাকা বঁটি দিয়ে তাদের মা সালেহা বেগম এ হত্যাকাণ্ড চালান।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহতদের বাবা আবদুল বাতেন মিয়া পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। তিনি পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার রূপবানের টেক এলাকার সেতু ভিলা নামের আটতলা একটি ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। ঘটনার দিন সন্ধ্যায় ওই ফ্ল্যাট থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেখান থেকে একটি রক্তমাখা বঁটিও উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, হত্যার পর রাতে সালেহা বেগম পুলিশের কাছে নিজেই হত্যার দায় স্বীকার করেন। তবে কী কারণে তিনি এমন নির্মম কাজ করলেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি।

পুলিশ বলছে, ফ্ল্যাটের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ওই বাসায় সালেহা ছাড়া আর কেউ প্রবেশ বা বের হয়নি। ঘটনার পর তিনি নিজেই পাশের বাড়ি থেকে তার দুই দেবরকে ডেকে আনেন। তার কথাবার্তায় অস্বাভাবিকতা দেখে সন্দেহ হয়, এরপর পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে তার হাতে কাটার দাগ দেখে সন্দেহ আরও ঘনীভূত হয়। একপর্যায়ে রাতে জিজ্ঞাসাবাদের মুখে সালেহা সন্তানদের হত্যার কথা স্বীকার করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ: সন্তান

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...