| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; বড় এক সুখবর ইন্টারনেট গ্রাহকদের জন্য

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০২ ০৯:৩৭:৪৩
ব্রেকিং নিউজ ; বড় এক সুখবর ইন্টারনেট গ্রাহকদের জন্য

টেলিটক তার গ্রাহকদের জন্য একটি বড় সুখবর ঘোষণা করেছে—পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে টেলিটক অনলাইন সিম সেবা। ২৭ নভেম্বর বিকাল থেকে রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলার ১১টি পোস্ট অফিসে এই সেবাটি কমার্শিয়াল পাইলটিং হিসেবে শুরু হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশে সব জেলা পোস্ট অফিসের মাধ্যমে সেবা পাওয়া যাবে।

এই তথ্যটি ২৮ নভেম্বর বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।

মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ নভেম্বর রাজধানীর হেয়ার রোডে উপদেষ্টা কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে টেলিটক অনলাইন সিম সেবা চালু করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে বলা হয়, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড এবার বাংলাদেশ ডাক বিভাগের পোস্ট অফিস এবং বিলি-বণ্টন সেবাকে একীভূত করেছে। এর ফলে গ্রাহকরা এখন অনলাইনে সিম নম্বর পছন্দ ও অর্ডার করতে পারবেন এবং তাদের সুবিধামতো ডাকঘর থেকে অথবা বাসা বসেই সিম সংগ্রহ করতে পারবেন।

গ্রাহকদের জন্য দুটি বিকল্প থাকবে—তারা যদি নির্দিষ্ট ডাকঘর থেকে সিম নিতে চান, তবে ২৫০ টাকা পরিশোধ করতে হবে। আর যদি সিমটি বাড়িতে ডেলিভারি নিতে চান, তবে ৩০০ টাকা পরিশোধ করতে হবে, যা তারা মোবাইল ওয়ালেটের মাধ্যমে করতে পারবেন। অটোমেটেড ট্র্যাকিং নম্বরের মাধ্যমে গ্রাহকরা তাদের সিম ডেলিভারির অবস্থান ট্র্যাক করতে পারবেন।

এছাড়া, টেলিটকের ওয়েবসাইট teletalk.com.bd তে গিয়ে ‘অনলাইন সিম’ মেন্যুতে ক্লিক করে গ্রাহকরা সরাসরি অনলাইনে সিম অর্ডার করতে পারবেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...