| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

অবিশ্বাস্য ভাবে কমে গেল জ্বালানি তেলের দাম!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৩ ১১:৪৭:৪৭
অবিশ্বাস্য ভাবে কমে গেল জ্বালানি তেলের দাম!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কমেছে। শুক্রবার (১৫ নভেম্বর) এক দিনে তেলের দাম দুই শতাংশেরও বেশি হ্রাস পায়। এই পতনের প্রধান কারণ চীনের দুর্বল চাহিদা ও যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তা।

এদিন ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১.৫২ ডলার বা ২.০৯ শতাংশ কমে ৭১.০৪ ডলারে নেমে আসে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম ব্যারেলপ্রতি ১.৬৮ ডলার বা ২.৪৫ শতাংশ কমে ৬৭.০২ ডলারে দাঁড়ায়।

গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় চার শতাংশ এবং WTI তেলের দাম প্রায় পাঁচ শতাংশ হ্রাস পেয়েছে।

চীনের পরিস্থিতি জ্বালানি তেলের বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। অক্টোবরে দেশটির তেল শোধনাগারগুলো গত বছরের তুলনায় ৪.৬ শতাংশ কম তেল প্রক্রিয়াকরণ করেছে। শোধনাগার বন্ধ হওয়া এবং ছোট স্বাধীন শোধনাগারগুলোর কার্যক্রম কমে যাওয়া এর পেছনের প্রধান কারণ। এছাড়া, গত মাসে চীনের কারখানার উৎপাদন প্রবৃদ্ধি ধীরগতিতে ছিল, এবং সম্পত্তি খাতেও সমস্যা কাটেনি।

এর পাশাপাশি, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর নতুন করে বাণিজ্য শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বলা হচ্ছে, আমদানি পণ্যের ওপর তিনি ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন, যা তার আগের শাসনামলের তুলনায় অনেক বেশি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...