| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; এবার ফোনের নেটওয়ার্ক দুর্বল হলেই গুনতে হবে মোটা অংকের জরিমানা

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০৮ ১২:৩১:৩২
ব্রেকিং নিউজ ; এবার ফোনের নেটওয়ার্ক দুর্বল হলেই গুনতে হবে মোটা অংকের জরিমানা

শুধু দামই বেড়ে চলেছে। অথচ পরিষেবার কোনো উন্নতি নেই, ভারতের টেলিকম সংস্থাগুলোর বিরুদ্ধে এ অভিযোগ নতুন নয়। তবে এবার টেলিকম সংস্থাগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে টেলিকম রেগুলেটর অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই)। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা বা কল ড্রপ সমস্যার সমাধান না হলে টেলিকম সংস্থাগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে গ্রাহককে।

জানা গেছে, পরিষেবা ক্ষেত্রে কোনো রকম সমস্যা নিয়ে গ্রাহকরা অভিযোগ করলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষ তদন্ত ও নজরদারি ব্যবস্থা চালু করতে চলেছে ট্রাই। এই বিষয়ে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী অক্টোবর মাস থেকেই চালু হবে এই প্রক্রিয়া। সেক্ষেত্রে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যায় ২৪ ঘণ্টার মধ্যে কোনো সমাধান না হলে টেলিকম সংস্থা বাধ্য থাকবে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে।

বিষয়টি শুধুমাত্র কল ড্রপেই সীমাবদ্ধ থাকবে না। যদি দেখা যায়, কোনো এলাকায় ৫জি পরিষেবা দেওয়ার কথা অথচ গ্রাহক সেই পরিষেবা পাচ্ছেন না, সেক্ষেত্রেও সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ট্রাই। এই ধরনের ক্ষেত্রে সংস্থাগুলোকে শাস্তি হিসেবে প্রিপেইড গ্রাহককে দিতে হবে অতিরিক্ত ভ্যালিডিটির সুবিধা। পোস্টপেইড গ্রাহকদের জন্য পোস্টপেইড বিলে বাড়তি ছাড় দিতে বাধ্য থাকবে অভিযুক্ত টেলিকম সংস্থা।

উল্লেখ্য, পাল্লা দিয়ে সব বেসরকারি টেলিকম সংস্থাগুলো তাদের রিচার্জ প্ল্যান ও বিলের দাম বৃদ্ধি করলেও সেই রকম পরিষেবা দিচ্ছে না। কোথাও ৫জি ডাটা সংযোগ দেখালেও সেখানে ভালো নেট স্পিড পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ সময় কথা বলতে বলতে কেটে যাচ্ছে কল।

এমন হাজার হাজার অভিযোগ থাকা সত্ত্বেও তা নিয়ে এতদিন উদাসীন ছিল টেলিকম সংস্থাগুলো। এই সমস্যার সমাধানেই এবার কড়া পদক্ষেপ নিয়ে মাঠে নামছে ট্রাই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...