| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সবজির দাম কিছুটা কমলেও স্বস্তিতে নেই ক্রেতারা

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৪ ১২:০৩:১৬
সবজির দাম কিছুটা কমলেও স্বস্তিতে নেই ক্রেতারা

বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। আর তাতে কমতে শুরু করেছে সবজির দাম। সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দামই কমেছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। এতে স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।

শুক্রবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী ও যাত্রাবাড়ীর কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রতি কেজি পটোল ৩০ থেকে ৪০ টাকা, আলু ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৩০ টাকা, শসা ৩০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, কচুর লতি ৪৫ থেকে ৫০ টাকা, পেঁয়াজপাতা ৫০ টাকা, শিম ৩৫ থেকে ৪০ টাকা এবং বরবটি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

আর প্রতিপিস ফুলকপি ৩৫ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা ও লাউ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মুলা শাক এবং পালং শাক ১০ থেকে ১৫ টাকা এবং লাউ শাক ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, সাধারণ আমাদের দেশে শীতের সময় সবজির দাম কম থাকে। শীত আসতে শুরু করায় বাজারে স্বস্তি ফিরেছে। দাম কমছে প্রায় সব ধরনের সবজির। গত সপ্তাহের তুলনায় কেজিতে প্রায় ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম কমেছে।

রবিন নামে এক ক্রেতা জানান, কিছু আগেও ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায়নি। এখন শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় কমতে শুরু করেছে এর দাম। তবে টমেটোসহ দু-একটি সবজির দাম এখনও উল্লেখযোগ্য হারে কমেনি।

আরেক ক্রেতা সামি জানান, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম ১০ থেকে ১৫ টাকা কমেছে। তবে সবজির দাম সামনে আরও কমবে বলে মনে হচ্ছে। সবজির দাম কমায় স্বস্তিতে সাধারণ ক্রেতারা।

বিক্রেতারা বলছেন, মূলত শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতির দিকে। আগামী সপ্তাহে সব ধরনের শাক-সবজির দাম আরও কমবে বলে মনে হচ্ছে।

রিয়াদ নামে এক সবজি বিক্রেতা জানান, দেশে শীত আসতে শুরু করায় বাজারে শীতকালীন সবজির যোগান বেড়েছে। এর ফলেই কমছে দাম। সামনে সবজির দাম আরও কমবে বলেও জানান তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...