| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

১১ বার হজ করেছেন, ইচ্ছে ছিল আরও হজ করার

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ১০ ২২:১৫:৩০
১১ বার হজ করেছেন, ইচ্ছে ছিল আরও হজ করার

বরেণ্য অভিনেতা প্রয়াত এ টি এম শামসুজ্জামানের জন্মদিন আজ। বেঁচে থাকলে আজ ৮৩ বছরে পা দিতেন তিনি। ১৯৪১ সালের আজকের এই দিনে নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন এই অভিনেতা।

সিনেমায় খল চরিত্রে অভিনয় করতেন আর ব্যক্তিগত জীবনে ধার্মিক ছিলেন অভিনেতা এটিএম শামসুজ্জামান। ১১ বার হজ করেছেন তিনি। তবে আরেকবার হজে যাওয়ার ইচ্ছা ছিল জনপ্রিয় এই অভিনেতার। জানিয়েছিলেন, মক্কা ও মদিনার প্রেমে পাগল তিনি। সুস্থ থাকলে আরেকবার হজে যাওয়ার ইচ্ছে ছিল তার।

কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়নি। শনিবার চিরবিদায় জানালেন পৃথিবীকে। এটিএম শামসুজ্জামান বলেছিলেন, '১১ বার হজ করেছি। আরো অন্তত একবার যাওয়ার ইচ্ছা আছে।'

২০১৯ সালের ২৬ এপ্রিল রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন এ টি এম শামসুজ্জামান। সেদিনও খুব শ্বাসকষ্ট হচ্ছিল। রাতে তাকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার হয়। টানা ৫০ দিন এই হাসপাতালে চিকিৎসা শেষে ওই বছরেরই ১৫ জুন তাকে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়।

এর আগে ২০১৮ সালেওর ২৫ নভেম্বর আন্ত্রিক প্রতিবন্ধকতা দেখা গেলে এটিএম শামসুজ্জামানকে জরুরি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল।

তবে একাধিকবার এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...