‘তবে পরিকল্পনা সবসময় কাজে দেয় না’
গতকাল বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে জেতার মতো অবস্থায় থেকেও জিততে পারেনি মুম্বাই। শেষ পর্যন্ত পাঞ্জাবের কাছে ১২ রানে হেরেছে তারা। এমন হারের পর মুম্বাই অধিনায়ক রোহিত শর্মার কণ্ঠে ঝরেছে হতাশার বাণী।
শুধু রোহিতই নন, দলের এমন বিপর্যয়ে হতাশ মুম্বাই কোচ মাহেলা জয়াবর্ধনে। তার মতে, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগের কোনোটাতেই ক্লিক করতে পারছে না মুম্বাই। বুধবার পাঞ্জাবের বিপক্ষে রমনদ্বীপ সিংকে বসিয়ে টাইমাল মিলসকে একাদশে নেওয়া হয়। একজন ব্যাটারকে বসিয়ে মিলসকে নিয়ে বোলিং অপশনটা বাড়ায় মুম্বাই।
এটাই মুম্বাইয়ের সেরা একাদশ কি না এমন প্রশ্নের জবাবে জয়বর্ধনে বলেছেন, ‘কন্ডিশন বিবেচনায় আমরা সেরা একাদশ নিয়ে খেলেছি। এভাবেই আমরা একটা দক্ষ একাদশ সাজিয়েছি। তবে পরিকল্পনা সবসময় কাজে দেয় না। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগে আমরা ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছি না। আমাদের ফিনিশিংটাও ঠিকঠাক হচ্ছে না।’
জয়াবর্ধনের মতে, সূর্যকুমার যাদব হচ্ছেন সেরা ফিনিশার। এই ব্যাপারে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমরা ছয় ব্যাটার নিয়ে খেলেছি। তার (সূর্যকুমার) মতো গেম ভালোমতো ফিনিশ করতে আর কেউ পারবে না। তাই আমরা তাকে পাঁচ নম্বরে পাঠিয়েছি। কারণ পাওয়ার প্লেতে বিপক্ষ বোলাররা সুইং পাচ্ছিল। সেজন্য আমরা তাকে পাওয়ার প্লেতে ব্যাটিং করতে পাঠাইনি। তাতে সে তার স্বভাবসুলভ ব্যাটিংটা করতে পারত না।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
