| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক বিদ্যালয়ে ৩৪ হাজার শিক্ষক নিয়োগ প্রস্তুতি, যা জানা গেলো 

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ২৯ ১৪:৪৫:৩৭
প্রাথমিক বিদ্যালয়ে ৩৪ হাজার শিক্ষক নিয়োগ প্রস্তুতি, যা জানা গেলো 

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শূন্য থাকা প্রধান শিক্ষকের ৩৪ হাজারেরও বেশি পদ দ্রুত পূরণের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক আজ (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এই পদগুলো শূন্য থাকায় প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই সমস্যা সমাধানের লক্ষ্যেই মন্ত্রণালয় দ্রুত শূন্য পদ পূরণের পদক্ষেপ নিয়েছে।

বর্তমানে সারাদেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যার বিপরীতে ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদ অনুমোদিত। এর মধ্যে ৩১ হাজার ৩৯৬ জন প্রধান শিক্ষক কর্মরত আছেন। ফলে ৩৪ হাজার ১০৬টি পদ শূন্য রয়েছে, যা মোট পদের প্রায় অর্ধেক।

শূন্য পদগুলোর মধ্যে ২ হাজার ৬৪৭টি পদ সরাসরি নিয়োগযোগ্য। এর মধ্যে ১০ শতাংশ পদ সংরক্ষণ করে অবশিষ্ট ২ হাজার ৩৮২টি পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ে এরই মধ্যে চাহিদা পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই পিএসসি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এছাড়াও, ৩১ হাজার ৪৫৯টি পদ সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত ৭৩/২০২৩ নম্বর সিভিল আপিল মামলা নিষ্পত্তি হওয়ার পরপরই এই পদোন্নতির প্রক্রিয়া শুরু হবে।

মন্ত্রণালয় মনে করছে, এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে জনবলের ঘাটতি পূরণ হবে এবং শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও গতিশীল হবে। সরকারের এই পদক্ষেপের ফলে প্রাথমিক শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...