কারিগরি শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতার চেক ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে এই অর্থ উত্তোলন করতে হবে। যদি কোনো সমস্যা হয়, তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখাকে জানাতে বলা হয়েছে।
অধিদপ্তরের সহকারী পরিচালক (শাখা-১১) মোহাম্মদ সাইফুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদরাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা স্তরের শিক্ষক-কর্মচারীদের জুন মাসের সরকারি অংশের বেতন-ভাতা প্রদান করা হয়েছে। গতকাল, সোমবার (২৮ জুলাই), অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংক পিএলসি'র প্রধান কার্যালয় বা স্থানীয় কার্যালয়ে মোট ১২টি চেক হস্তান্তর করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীরা তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে ৩১ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে জুন মাসের বেতন-ভাতা উত্তোলন করতে পারবেন। জুন মাসে ৪৮৫টি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইএফটির মাধ্যমে প্রদান করা হচ্ছে।
বেতন-ভাতা উত্তোলনে কোনো প্রতিষ্ঠান, শিক্ষক বা কর্মচারীর সমস্যা হলে, নিম্নলিখিত হোয়াটসঅ্যাপ নম্বরে লিখিতভাবে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে:
* ইএফটি ও এমপিও শিটের মাধ্যমে বেতন-ভাতা উত্তোলনে সমস্যা হলে।
* ইএফটি ও এমপিও শিট উভয় মাধ্যমে বেতন-ভাতা প্রদান করা হলে (এই ক্ষেত্রে কোনোভাবেই এমপিও শিটের বেতন-ভাতা উত্তোলন করা যাবে না)।
* ইএফটিতে বেতন-ভাতা বেশি বা কম প্রদান করা হলে।
* একই প্রতিষ্ঠানের বেতন-ভাতা ইএফটিতে আংশিকভাবে প্রদান করা হলে।
* ইএফটি ও এমপিও শিট, কোনোটাতেই বেতন-ভাতা না পেলে।
উল্লিখিত সমস্যাগুলোর ক্ষেত্রে সহকারী পরিচালক (এমপিও শাখা) মোহাম্মদ সাইফুল খান (মোবাইল: ০১৭২৭-১৭৫৯৫৪), সংযুক্ত কর্মকর্তা (আইসিটি সেল) মো. আলী ইসলাম (মোবাইল: ০১৭৩৩-৭৪৬২০০), সংযুক্ত কর্মকর্তা (এমপিও ইএফটি সেল) মো. আব্দুল হাই (মোবাইল: ০১৪০০-৫৯৭৯৩৬), এবং সংযুক্ত কর্মকর্তা (এমপিও ইএফটি সেল) মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার (মোবাইল: ০১৭১৭-৭০২৭০৩) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯ম পে-স্কেলের খসড়া: গ্রেড-১ এ ১ লাখ ৩০ হাজার, গ্রেড-২০ এ ২০ হাজার
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ আগস্ট ২০২৬
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- ৩০ থেকে ৩৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন
- শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- চলতি মাসেই বাজারে আসছে Yamaha R2, শুরু প্রি-বুকিং
- নবম পে-স্কেলে কার বেতন কত, জানা গেল নতুন প্রস্তাব
- বাংলাদেশে ইনফিনিক্স HOT 70 Pro 5G, দাম কত ফিচার কি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ২০০MP ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ আগস্ট ২০২৬
- জানুয়ারির শুরুতেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
- দুই ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে স্কেল, খসড়া যাচ্ছে মন্ত্রিসভায়
- Xiaomi 18 Pro-তে থাকবে না গ্লাস ব্যাক, আসছে ৫ রঙে
- দুই ধাপে বাস্তবায়ন হচ্ছে নবম পে-স্কেল
