নাসীরুদ্দীন-সারজিসসহ ৯ জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্রদল।
শুক্রবার (৩১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। তিনি জানান, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগটি জমা দেন।
অভিযোগে নাম থাকা অন্যদের মধ্যে রয়েছেন এনসিপির হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, জাতীয় শক্তির হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নুর আলম চৌধুরী, ফকরুদ্দিন জাকি, আব্দুল হাই কামাল ও রুহাম গাজী। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ২৮ জুলাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনে নিহত রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোকসভায় অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীরা হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে জড়ো হন। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
ছাত্রদলের দাবি, এ ঘটনায় জেলা ছাত্রদলের নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন নেতাকর্মী আহত হন। হামলার সময় কয়েকটি আইফোন ও নগদ অর্থও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, হামলায় আহত নেতাকর্মীরা চিকিৎসা নিয়েছেন এবং ঘটনার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো এ ঘটনায় কোনো মামলা রেকর্ড করা হয়নি।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
- দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক
