| ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

সাকিবকে টপকে পরীমণির ঝুলিতে নতুন রেকর্ড

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ২৮ ২০:৪১:৪৫
সাকিবকে টপকে পরীমণির ঝুলিতে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুক জনপ্রিয়তায় নতুন রেকর্ড গড়েছেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুসারীর সংখ্যায় দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানকে পেছনে ফেলে শীর্ষ অবস্থানে উঠে এসেছেন তিনি।

বর্তমানে পরীমণির অফিসিয়াল ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ফেসবুক ফলোয়ার রয়েছে ১ কোটি ৬০ লাখের কিছু বেশি। ফলে প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে দেশের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ারের মালিক এখন পরীমণি।

ফেসবুক অনুসারীর এই প্রতিযোগিতায় এর আগেও কয়েকবার মুখোমুখি হয়েছেন সাকিব ও পরীমণি। ২০২৩ সালের আগস্টে সাকিব এগিয়ে থাকলেও সময়ের সঙ্গে দ্রুত ফলোয়ার বাড়িয়ে শেষ পর্যন্ত তাকে ছাড়িয়ে গেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

শুধু অনুসারীর সংখ্যাই নয়, পরীমণির পোস্টে ভক্তদের সক্রিয় অংশগ্রহণও চোখে পড়ার মতো। সম্প্রতি কন্যা সন্তানের একটি ভিডিও শেয়ার করে তিনি প্রায় ৯০ হাজারের কাছাকাছি রিঅ্যাকশন পেয়েছেন। এছাড়া রোদেলা পরিবেশে তোলা নিজের কয়েকটি ছবি পোস্ট করলে সেখানে ৫৬ হাজারেরও বেশি রিঅ্যাকশন জমা পড়ে। তার সাম্প্রতিক ভিডিওগুলোর ভিউও ১০ লাখ থেকে দেড় কোটির বেশি পর্যন্ত পৌঁছেছে।

মজার বিষয় হলো, ১ কোটি ৭০ লাখের বেশি অনুসারী থাকলেও পরীমণি নিজে ফলো করেন মাত্র সাতজনকে। তবে সেই সাতজন কারা, তা তিনি জনসমক্ষে প্রকাশ করেননি।

অভিনয়ে আগের তুলনায় কিছুটা অনিয়মিত হলেও ব্যক্তিজীবন, সন্তান এবং নিজের প্রতিষ্ঠান ‘বডি’ নিয়েই এখন বেশি সময় কাটাচ্ছেন পরীমণি। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড প্রচারণা ও সামাজিক কার্যক্রমেও নিয়মিত অংশ নিচ্ছেন।

গত দেড় বছরে একাধিক নতুন সিনেমায় তার অভিনয়ের খবর প্রকাশ পেলেও সেসব প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য সামনে আসেনি।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...