| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

অপুর সঙ্গে নতুন ইনিংস, কে এই আদনান আজাদ

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ১৭ ১৫:৩৬:৫৮
অপুর সঙ্গে নতুন ইনিংস, কে এই আদনান আজাদ

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ১৮ বছর পর আবারও নতুনভাবে আলোচনায় এসেছেন অভিনেতা আদনান আজাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একাধিক রোমান্টিক আবহের ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। পুরোনো এই জুটি কি আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন?

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অপু বিশ্বাস তাঁর ফেসবুক অ্যাকাউন্টে আদনান আজাদের সঙ্গে বেশ কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেন। ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, ‘টুকরো টুকরো অসংখ্য মুহূর্ত মিলে আজ রূপ নিয়েছে আমাদের এই সুন্দর গল্পে।’

একই ধরনের ছবি প্রকাশ করেন আদনান আজাদও। অপুর সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরুর কথা জানিয়ে তিনি লেখেন, ‘১৮ বছর আগে নায়কগিরি শুরু করেছিলাম তোমার হাত ধরে। এরপর অনেক লম্বা বিরতি। লাইফের সেকেন্ড ইনিংসও শুরু হলো তোমার সাথে। ধন্যবাদ প্রফেসর অপু বিশ্বাস।’

আদনানের এই পোস্টের পর অনেকেই তাঁকে নতুন করে চিনতে শুরু করেন। তবে অপু বিশ্বাসের সঙ্গে তাঁর পরিচয় নতুন নয়। প্রায় ১৮ বছর আগে এই অভিনেত্রীর সঙ্গেই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল আদনানের।

আদনান আজাদ একজন অভিনেতা ও মডেল। তাঁর চলচ্চিত্রে অভিষেক হয় গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘পাষাণের প্রেম’ সিনেমার মাধ্যমে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত ওই সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।

দুজনের বাড়িই বগুড়ায়। সেখান থেকে ঢাকায় এসে চলচ্চিত্রে কাজ শুরু করেন তাঁরা। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ঢাকাই সিনেমায় ব্যাপক জনপ্রিয়তা পান অপু বিশ্বাস। অন্যদিকে, অভিনয় ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত থাকলেও চলচ্চিত্রে নিয়মিত হতে পারেননি আদনান।

দীর্ঘ বিরতির পর অপু বিশ্বাস ও আদনান আজাদের একসঙ্গে ছবি প্রকাশের ঘটনায় ভক্তদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—তাঁরা কি নতুন কোনো সিনেমায় জুটি বাঁধছেন?

জানা গেছে, নতুন সিনেমায় একসঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁদের। সেই সম্ভাবনাকে সামনে রেখেই ফটোশুটটি করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘কাজের প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজনের সঙ্গে ফটোশুট করেছি। তবে আদনান আজাদের সঙ্গে করা ফটোশুটের ছবিগুলো প্রকাশের পর তুলনামূলক বেশি সাড়া দেখতে পাচ্ছি।’

সব মিলিয়ে, ১৮ বছর পর অপু বিশ্বাস ও আদনান আজাদকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে আগ্রহ। তাঁদের এই ‘দ্বিতীয় ইনিংস’ শেষ পর্যন্ত নতুন সিনেমায় রূপ নেয় কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...