| ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

রোনালদোর গোল ৯৮২

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ২৪ ১০:৫৯:৫৩
রোনালদোর গোল ৯৮২

নিজস্ব প্রতিবেদক: ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল ফয়সালির বিপক্ষে গোল করে নিজের ক্যারিয়ার গোলসংখ্যা ৯৮২-তে নিয়ে গেছেন আল নাসরের পর্তুগিজ অধিনায়ক। তাঁর গোলের দিনে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে আল নাসর।

শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে আল ফয়সালিকে তাদের মাঠে হারিয়েছে রিয়াদভিত্তিক ক্লাবটি। এই জয়ে সৌদি প্রো লিগে টানা তৃতীয় জয় তুলে নিল আল নাসর।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় আল নাসর। সাদিও মানের পাস থেকে গোল করেন আবদুল্লাহ আল-হামদান। বিরতির পর ৪৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে পাওয়া বলে হেড করে জালে পাঠান ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এর মধ্য দিয়ে ১২ অক্টোবরের পর আবারও গোলের দেখা পেলেন রোনালদো। সেদিন এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নেফচি ফারগোনার বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছিল আল নাসর। এর আগে মঙ্গলবার নিয়ম এফসির বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে তাঁর শটটি পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

আল ফয়সালির বিপক্ষে নিজের দ্বিতীয় গোলটিও করেছিলেন রোনালদো। তবে ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। ফলে জোড়া গোলের বদলে এক গোল নিয়েই মাঠ ছাড়তে হয় তাঁকে।

দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার চেষ্টা করে আল ফয়সালি। ৬৬তম মিনিটে থিও বংগোন্দার গোলে ব্যবধান কমায় স্বাগতিক দল। তবে ৭৯তম মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোল আল নাসরের জয় নিশ্চিত করে। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।

এই জয়ে লিগের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করল আল নাসর। শীর্ষে থাকা আল কাদসিয়াহর সঙ্গে সমান ১৫ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে দলটি। এক ম্যাচ কম খেলে তৃতীয় স্থানে থাকা আল হিলালের পয়েন্ট ২৪।

রোনালদোর সামনে এখন ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্য। গোলসংখ্যা ৯৮২ হওয়ায় ঐতিহাসিক সেই অর্জনের জন্য তাঁর প্রয়োজন আর ১৮ গোল।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

রোনালদোর গোল ৯৮২

রোনালদোর গোল ৯৮২

নিজস্ব প্রতিবেদক: ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ...

আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনিই, জানুন কত দিন

আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনিই, জানুন কত দিন

নিজস্ব প্রতিবেদক: লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম। প্রাথমিকভাবে ...