| ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বিএনপির দুর্গে জামাতের চ্যালেঞ্জ

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ০৯ ২২:৫০:৫৭
বিএনপির দুর্গে জামাতের চ্যালেঞ্জ

বরিশাল বিভাগে বিএনপির দুর্গে জামাত ও ইসলামী আন্দোলনের বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক: আসছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বরিশাল বিভাগের ২১টি আসন। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি ধানের শীষের দুর্গ হলেও এবার ভোটের মাঠের চিত্র ভিন্ন। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিদ্রোহী প্রার্থীদের শক্ত অবস্থানের কারণে ধানের শীষের প্রার্থীদের জন্য লড়াইটা এবার বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বরিশাল জেলার লড়াই

বরিশাল-১ আসনে বিএনপির জহিরউদ্দিন স্বপনকে নিজ দলেরই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুস সুভানের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। বরিশাল-৩ আসনে বিএনপির জয়নুল আবেদিনের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন কারাবন্দি জাতীয় পার্টির নেতা গোলাম কিবরিয়া টিপু। এখানে এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদও বেশ আত্মবিশ্বাসী।

সবচেয়ে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বরিশাল-৪ আসনে। সেখানে স্বেচ্ছাসেবক দল সভাপতি রাজিব আহসানের বিপরীতে শক্ত অবস্থানে রয়েছেন জেলা জামাতের আমির আব্দুল জব্বার। এই আসনটিকে জয়ের তালিকায় এক নম্বরে রেখেছে জামাত। অন্যদিকে বরিশাল-৫ আসনে বিএনপির মজিবর রহমান সারোয়ারকে লড়তে হচ্ছে ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এবং আলোচিত প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তীর সাথে।

পটুয়াখালী ও ভোলার সমীকরণ

পটুয়াখালী-১ ও ৪ আসনে বিএনপি সুবিধাজনক অবস্থানে থাকলেও পটুয়াখালী-২ আসনে জামাতের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ধানের শীষের প্রার্থীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছেন। পটুয়াখালী-৩ আসনে লড়াই হচ্ছে জোট প্রার্থী ভিপি নুরুল হক নূর এবং বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের মধ্যে।

ভোলার চারটি আসনেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। ভোলা-১ আসনে আন্দালিব রহমান পার্থের সাথে জামাতের নজরুল ইসলামের এবং ভোলা-২ আসনে হাফেজ ইব্রাহিমের সাথে জামাতের ফজলুল করিমের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তবে ভোলা-৩ ও ৪ আসনে বিএনপি প্রার্থীরা এখন পর্যন্ত শক্ত অবস্থানে রয়েছেন।

ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুর

ঝালকাঠি-১ আসনে ধানের শীষের রফিকুল ইসলাম জামালের মূল প্রতিপক্ষ জামাতের ফজলুল হক। বরগুনা-১ আসনে লড়াই হবে বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মধ্যে। তবে বরগুনা-২ আসনে মূল লড়াই সীমাবদ্ধ থাকতে পারে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে।

পিরোজপুর জেলায় জামাতের অবস্থান বেশ শক্তিশালী। বিশেষ করে পিরোজপুর-১ ও ২ আসনে প্রয়াত দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদী জামাতের হয়ে মাঠে নামায় সেখানে বিএনপির প্রার্থীদের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। পিরোজপুর-৩ আসনে অভ্যন্তরীণ কোন্দলের কারণে হাতপাখা প্রতীকের রুস্তম আলী ফরাজি সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

সব মিলিয়ে বরিশাল বিভাগের নির্বাচনী লড়াই এবার আর একপাক্ষিক থাকছে না। ১২ তারিখের ব্যালট যুদ্ধে শেষ হাসি কে হাসবে, তা এখন ভোটারদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...