| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

কাঁধে ৫০ কেজি ধান নিয়ে ৩০০ ফিটে সারারাত রিয়াজ

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ডিসেম্বর ২৫ ১২:২৯:১২
কাঁধে ৫০ কেজি ধান নিয়ে ৩০০ ফিটে সারারাত রিয়াজ

নেতার জন্য ভালোবাসা: কাঁধে ৫০ কেজি ধান নিয়ে ৩০০ ফিটে সারারাত রিয়াজ উদ্দিনের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৫ বছর পর প্রিয় নেতা তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সারা দেশে বইছে উৎসবের আমেজ। এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হতে ঢাকামুখী হয়েছেন লাখো মানুষ। তবে হাজারো মানুষের ভিড়ে সবার নজর কেড়েছেন শেরপুর থেকে আসা এক অটোচালক—মো. রিয়াজ উদ্দিন।

নেতাকে বরণ করতে তিনি শেরপুর থেকে কাঁধে করে নিয়ে এসেছেন প্রায় ৫০ কেজি ওজনের এক বস্তা ধান। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই তিনি রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) এলাকায় সংবর্ধনা মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন। হাড়কাঁপানো শীতের রাতেও তার গায়ে ছিল না কোনো গরম কাপড়। খোলা গায়ে ধানের বস্তা কাঁধে নিয়েই রাজপথে কাটিয়েছেন পুরো রাত।

নিজের এই ত্যাগের কথা জানিয়ে আবেগাপ্লুত রিয়াজ উদ্দিন বলেন, “শেরপুর থেকে এসেছি শুধু প্রিয় নেতাকে দেখব বলে। কাঁধে ৫০ কেজি ধান নিয়ে সারারাত রাস্তায় কাটিয়েছি। আমার শীত লাগছে না, উল্টো গরম লাগছে। আমার নেতা আসছেন, এখানে শীত আবার কিসের? তাকে না দেখে আমি যাব না। এই ধানগুলো আমি আমার নেতা তারেক রহমানকে উপহার দিতে চাই।”

শিডিউল অনুযায়ী, তারেক রহমানকে বহনকারী বিমানটি আজ বৃহস্পতিবার সকালে সিলেটে অবতরণ করার পর সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি সরাসরি ৩০০ ফিট সংবর্ধনা মঞ্চে এসে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন এবং পরে অসুস্থ মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন।

প্রিয় নেতার প্রতি সাধারণ মানুষের এমন নিঃস্বার্থ ভালোবাসা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...