| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভরি প্রতি ১০ হাজার টাকা কমে সোনার নতুন দাম ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ২৮ ২২:৫৬:৫২
ভরি প্রতি ১০ হাজার টাকা কমে সোনার নতুন দাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের পতনের প্রভাবেই স্থানীয় বাজারে এই সমন্বয় আনা হয়েছে। নতুন দাম বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন নির্ধারিত দামে—

- ২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৯৩,৮০৯ টাকা

- ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৮৫,০০৩ টাকা

- ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৫৮,৫৭২ টাকা

- সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৩১,৬২৮ টাকা

বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।

এর আগে গত ২৭ অক্টোবর বাজুস এক দফা দাম কমিয়েছিল। তখন প্রতি ভরিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৭০ বার সোনার দামে সমন্বয় আনা হয়েছে। এর মধ্যে ৪৮ বার দাম বেড়েছে, আর কমেছে ২২ বার। তুলনায় ২০২৪ সালে দাম সমন্বয় হয়েছিল ৬২ বার—যেখানে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।

সোনার দামে পরিবর্তন এলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে বাজারে—

- ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪,২৪৬ টাকা

- ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪,০৪৭ টাকা

- ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৩,৪৭৬ টাকা

- সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২,৬০১ টাকা বিক্রি হচ্ছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...