| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

নতুন দুই জাতীয় দিবসের ঘোষণা: থাকবে কি সরকারি ছুটি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ০৭ ১১:৩৪:১৩
নতুন দুই জাতীয় দিবসের ঘোষণা: থাকবে কি সরকারি ছুটি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় দিবসের তালিকায় যুক্ত হতে চলেছে আরও দুটি গুরুত্বপূর্ণ দিন। অন্তর্বর্তীকালীন সরকার ৭ অক্টোবর এবং ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই দুই দিবসে আপাতত কোনো সরকারি ছুটি থাকছে না বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে সোমবার (৬ অক্টোবর) এই তথ্য জানানো হয়।

আবরার ফাহাদ দিবস ও বিডিআর ম্যাসাকার দিবস

নতুন জাতীয় দিবস দুটির মধ্যে ৭ অক্টোবরকে ঘোষণা করা হচ্ছে ‘আবরার ফাহাদ দিবস’। ২০১৯ সালের এই দিনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ২৫ ফেব্রুয়ারি স্মরণ করা হবে ‘বিডিআর ম্যাসাকার দিবস’ হিসেবে, যা ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ভয়াবহতাকে তুলে ধরবে।

পোস্টে আরও জানানো হয়, শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘You Failed to Kill Abrar Fahad’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে আবরার ফাহাদের বাবা উপস্থিত থাকবেন।

নতুন ক্যালেন্ডার প্রণয়নের উদ্যোগ

বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয় দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জীবন ও অবদানকে উদযাপন করতে একটি নতুন ক্যালেন্ডার প্রণয়নের কাজ করছে। এই ক্যালেন্ডারে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে ৭ অক্টোবর এবং ২৫ ফেব্রুয়ারি অন্তর্ভুক্ত করা হচ্ছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে এই দুই দিন জাতীয়ভাবে বিশেষভাবে পালিত হবে। তবে সরকারি ছুটি ঘোষণার বিষয়ে এখনও কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এ বিষয়ে পরবর্তী কোনো সিদ্ধান্ত হলে বিস্তারিত জানানো হবে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...