| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে: রেড অ্যালার্ট জারি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ০৫ ২৩:৫৫:৫৬
তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে: রেড অ্যালার্ট জারি

নিজস্ব প্রতিবেদক: ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে নীলফামারী জেলার ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি আবারও বেড়েছে। বর্তমানে পানি

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই জরুরি পরিস্থিতিতে তিস্তা তীরবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং নদীর পাড়ে চলছে মাইকিং।

রোববার (৫ অক্টোবর) সকাল ৬টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার নিচে থাকলেও, মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে সন্ধ্যায় তা ৮৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমা (৫২.১৫ মিটার) অতিক্রম করে ৫২.২৮ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। রাত ৮টার দিকে পানি আরও বেড়ে ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

ভাঙন ও প্লাবিত এলাকা

পানি বাড়ার ফলে তিস্তার ডান তীরের বাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। পাউবো কর্মকর্তারা বাঁশ এবং বালির বস্তা ফেলে সেই ভাঙন মেরামতের কাজ করছেন।

তিস্তার পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশাচাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের প্রায় ১৫টি গ্রাম এবং চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বহু বাড়িঘরে পানি উঠতে শুরু করেছে এবং বিস্তীর্ণ এলাকার রোপা আমন খেত তলিয়ে গেছে।

পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ খান এবং টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, দুপুরের পর থেকে পানি দ্রুত বাড়তে শুরু করেছে।

পাউবোর পদক্ষেপ

পানি উন্নয়ন বোর্ড (পাউবো), ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে রাখা হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা তীরবর্তী এলাকায় সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং নদী পাড়ের লোকজনকে নিরাপদে সরে যেতে মাইকিং করা হয়েছে।

সোহাগ/

ট্যাগ: তিস্তা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...