| ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

উপদেষ্টারা আখের গুছিয়েছে, করেছে বিশ্বাসঘাতকতা: নাহিদ

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ০৫ ১৪:৫২:৩৭
উপদেষ্টারা আখের গুছিয়েছে, করেছে বিশ্বাসঘাতকতা: নাহিদ

৮ আগস্ট বঙ্গভবনে শপথ গ্রহণের মাধ্যমে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করলেও, সরকার গঠনের এক বছরেরও বেশি সময় পর এর উপদেষ্টা পরিষদ নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। সাবেক ছাত্রনেতা ও এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যকে বিশ্বাস করে তাঁরা প্রতারণার শিকার হয়েছেন। তিনি বলেন, অনেক উপদেষ্টা গণঅভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে নিজেদের আখের গুছিয়েছেন এবং বিশ্বাসঘাতকতা করেছেন।

"বিশ্বাস করে প্রতারিত হয়েছি": নাহিদ ইসলাম

উপদেষ্টা পরিষদের সদস্যদের ভূমিকা নিয়ে নাহিদ ইসলাম তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ছাত্রনেতাদের উচিত ছিল নিজেদের নেতৃত্বকে আরও শক্তিশালী করা। নাগরিক সমাজ বা রাজনৈতিক দলের ওপর ভরসা করে সম্মিলিতভাবে সরকারে যাওয়ায় তাঁরা প্রতারিত হয়েছেন।

"যারা উপদেষ্টা হয়েছে, তাদের অনেকে বিশ্বাস করে না। আমাদের অবশ্যই ভুল হয়েছিল। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সাথে বিট্রে করেছে। যখন সময় আসবে, এদের নামও আমরা উন্মুক্ত করব।"

রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু এবং 'সেফ এক্সিটের' চেষ্টা

নাহিদ ইসলাম অভিযোগ করেন, কয়েকজন উপদেষ্টা গণঅভ্যুত্থানের শক্তির কথা ভুলে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু বা যোগাযোগ করেছেন। তাঁদের ধারণা, রাজনৈতিক দলের সমর্থন ছাড়া তাঁরা ক্ষমতায় টিকে থাকতে বা সরকার পরিচালনা করতে পারবেন না।

নাহিদ ইসলাম মন্তব্য করেন, উপদেষ্টারা নিজেদের 'সেফ এক্সিটের' কথা ভাবছেন। তিনি বলেন, যদি উপদেষ্টারা তাঁদের নিয়োগকর্তা হিসেবে গণঅভ্যুত্থানের শক্তি এবং এদেশের সাধারণ মানুষকে বিশ্বাস করতেন, তবে তাঁদের এই বিচ্যুতি হতো না।

সরকারের টিকে থাকার নেপথ্যে ছাত্রনেতারা

উপদেষ্টার আসনে ছাত্রনেতাদের বসার সিদ্ধান্ত ভুল ছিল কি না—এই প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, সরকারে ছাত্রশক্তির উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকতে পারত না। তিনি উল্লেখ করেন, প্রথম ছয় মাস এবং পরেও সরকারকে উৎখাত করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলমান ছিল।

তিনি আরও বলেন, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন না করে, যদি রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে জাতীয় সরকার গঠন করত, তবে ছাত্রদের কাঁধে এই ঐতিহাসিক দায়িত্ব আসত না।

আরও পড়ুন- প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, যা জানা গেল

এই অভিযোগের ফলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ভূমিকা এবং ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হলো।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...