| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সাকিবের বিরুদ্ধে দুদকের নতুন টিম: অর্থপাচারের অভিযোগ

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৬:৫০:০০
সাকিবের বিরুদ্ধে দুদকের নতুন টিম: অর্থপাচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটার এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নতুন করে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

পূর্বের মামলা ও অভিযোগ

এর আগে, শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাকিব আল হাসানসহ মোট ১৫ জনের বিরুদ্ধে গত জুনে একটি মামলা দায়ের করেছিল দুদক। সেই মামলায় তাদের বিরুদ্ধে শেয়ারবাজার থেকে ২৫৬ কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ আনা হয়।

এই মামলা দায়েরের আগে সাকিব আল হাসানের দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও নথি চেয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছিল কমিশন।

শেয়ারবাজার সংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

আরও পড়ুন- হাসিনার জন্মদিনে সাকিবের পোস্ট, সারজিসের কড়া মন্তব্য

আরও পড়ূন- হাসিনার জন্মদিনে সাকিবের পোস্ট, পাল্টা জবাব ক্রীড়া উপদেষ্টার

নতুন করে অনুসন্ধান টিম গঠনের মাধ্যমে দুদকের পক্ষ থেকে সাকিবের বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেন ও সম্পদ অর্জনের অভিযোগের ব্যাপকতা খতিয়ে দেখা হবে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...