| ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

হাসিনার জন্মদিনে সাকিবের পোস্ট, সারজিসের কড়া মন্তব্য

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৬:৩৫:৩৭
হাসিনার জন্মদিনে সাকিবের পোস্ট, সারজিসের কড়া মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তুমুল সমালোচনার মুখে পড়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান। এই ঘটনায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ইঙ্গিতের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমন্বয়ক সারজিস আলমের কড়া মন্তব্যে বিতর্ক আরও তীব্র হয়েছে।

সাকিব-আসিফ বিতর্ক

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে সাকিব আল হাসান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন। এর পরপরই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন। তিনি লেখেন, "একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।"

এর জবাবে সাকিব পাল্টা পোস্ট করে লেখেন: "যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।"

সারজিস আলমের কড়া জবাব

সাকিবের এই পোস্টে সরাসরি মন্তব্য করেছেন এনসিপি'র উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি কড়া ভাষায় লেখেন: "টাকার কাছে নিজেকে বেঁচে দেওয়া তোর মতো লোভী, শুয়োর রক্তে কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না।"

ডাকসু ভিপির কঠোর অবস্থান

এদিকে, এই পুরো বিতর্ক প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমও তার ফেসবুকে কড়া বক্তব্য দিয়েছেন। তিনি সাকিব আল হাসানকে লক্ষ্য করে লিখেছেন:

* "ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় - খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না।"

* তিনি আরও বলেন, "ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা- এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন, তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট।"

* আবু সাদিক কায়েম স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন যে, "দীর্ঘ ফ্যাসিবাদী আমলে সর্বস্তরে জেঁকে বসা ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের দোসর এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে চুরমার করা পর্যন্ত জুলাই প্রজন্ম ক্ষান্ত হবে না।"

আরও পড়ূন- হাসিনার জন্মদিনে সাকিবের পোস্ট, পাল্টা জবাব ক্রীড়া উপদেষ্টার: নেটদুনিয়ায় তোলপাড়

এই পাল্টাপাল্টি মন্তব্য ও কঠোর অবস্থান দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার মাঝে সাবেক ক্রিকেটার সাকিবের ভূমিকা নিয়ে চলমান বিতর্কের মোড় ঘুরিয়ে দিয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের পেসে নাস্তানাবুদ অস্ট্রেলিয়া, স্মিথের স্বীকারোক্তি

বাংলাদেশের পেসে নাস্তানাবুদ অস্ট্রেলিয়া, স্মিথের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক: ডারউইনের মারারারা ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিনেই দারুণ অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম মন্তেরে, জানুন ফলাফল

ক্রীড়া ডেস্ক: লিগস কাপের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মায়ামিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে ...

ইন্টার মায়ামি বনাম লিওন: লাইভ যেভাবে দেখবেন

ইন্টার মায়ামি বনাম লিওন: লাইভ যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: লিগস কাপ ২০২৬-এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মায়ামি ও ...