ঠাকুরগাঁও-১ আসনের প্রাথমিক ফলাফল: এগিয়ে কে
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত পাওয়া ৩০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।
৩০ কেন্দ্রের প্রাপ্ত ভোট:
আসনটির ১৮৫টি কেন্দ্রের মধ্যে ৩০টির ফলাফল এখন পর্যন্ত পাওয়া গেছে:
* মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ধানের শীষ): ৩৩,১৫৭ ভোট।
* দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা): ২১,৬৪৯ ভোট।
প্রাথমিক এই ফলাফলে মির্জা ফখরুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১১,৫০৮ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
নিজ কেন্দ্রে বড় জয়:
মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজ কেন্দ্র 'ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়'-এ বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। এই কেন্দ্রে প্রাপ্ত ভোট:
* ধানের শীষ: ১,৭৭৭ ভোট।
* দাঁড়িপাল্লা: ৬১২ ভোট।
* হাতপাখা: ২৬ ভোট।
গণভোটের চিত্র
একই কেন্দ্রে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,৭৯৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৫২১টি।
ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে মূল লড়াই হলেও এখন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। বর্তমানে বাকি ১৫৫টি কেন্দ্রের ভোট গণনা ও ফলাফল সংগ্রহের কাজ চলছে।
ভোটের ফলাফল পেতে এখানে ক্লিক করুন-
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- মার্কশিটসহ এসএসসি পরীক্ষার ফল দেখুন এক ক্লিকে
- প্রকাশ হল এসএসসি পরীক্ষার ফল; একক্লিকে ফল দেখুন এখানে
- SSC Result 2026: ফল দেখুন এখানে
- Xiaomi launches Redmi 17, থাকছে ৭,৫০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ১০টি জনপ্রিয় বাইক, দাম ও মাইলেজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ আগস্ট ২০২৬
- Yamaha MT-15 V2 2026: নতুন ৬ রঙে আরও আকর্ষণীয় স্পোর্টস বাইক
- Bajaj Pulsar N160 4V: নতুন মডেলের ফিচারগুলো এক নজরে
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ৫টি ১২৫ সিসির বাইক, মাইলেজ ও দাম
- আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট; যেভাবে জানবেন ফল
- এসএসসি পরীক্ষা ২০২৬; এক ক্লিকে ফল দেখুন এখানে
- দেশে আজ ১৮, ২১, ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দাখিলের ফল প্রকাশ নিয়ে নতুন নির্দেশনা, যেভাবে জানা যাবে ফল
- ১২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে কি দেখা যাবে
- স্মার্টফোনের ডিসপ্লেতে নতুন চমক, ০ মিমি বেজেল কনসেপ্ট আনল টেকনো
