| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাবার সম্পত্তি নিজ নামে নামজারি না করলে যেসব বিপদে পড়বেন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৩ ২৩:৪১:০৩
বাবার সম্পত্তি নিজ নামে নামজারি না করলে যেসব বিপদে পড়বেন

নিজস্ব প্রতিবেদক: উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিজের নামে নামজারি বা মিউটেশন না করলে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়ার ঝুঁকি থাকে। ভূমি অফিস থেকে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে জমি বিক্রি, বন্ধক রাখা, বা ব্যাংকে বন্ধক রেখে ঋণ নেওয়া সম্ভব হয় না। এই প্রক্রিয়াকে অনেকে 'খারিজে'র মাধ্যমে পুরনো মালিকের নাম বাদ দিয়ে নতুন মালিকের নাম সরকারি নথিতে অন্তর্ভুক্ত করাও বলে থাকেন।

নামজারির ধাপসমূহ:

১. আবেদন: প্রথমে সহকারী কমিশনার (ভূমি) বা অ্যাসিল্যান্ড অফিসে অনলাইনে বা সরাসরি গিয়ে আবেদন করতে হবে। প্রতিটি উপজেলায় এই কার্যালয় আছে।

২. প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে হবে, যেমন—

* চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের কমিশনারের কাছ থেকে পাওয়া ওয়ারিশ সনদ।

* আবেদনকারী ও অন্যান্য ওয়ারিশদের পাসপোর্ট সাইজের ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি।

* পিতার নামে থাকা জমির মূল দলিল বা ফটোকপি।

* জমির সর্বশেষ খতিয়ান ও তার সার্টিফায়েড কপি।

৩. আবেদন ফি: এই সরকারি প্রক্রিয়ার জন্য ফি বাবদ প্রায় ১,১৭০ টাকা জমা দিতে হয়।

৪. যাচাই-বাছাই ও শুনানি: আবেদন জমা দেওয়ার পর অ্যাসিল্যান্ড অফিসে কাগজপত্র যাচাই করা হয়। প্রয়োজনে আবেদনকারী ও সংশ্লিষ্ট ওয়ারিশদের ডেকে শুনানি নেওয়া হতে পারে।

৫. খতিয়ান ও খাজনা: সবকিছু সঠিক পাওয়া গেলে একটি নতুন খতিয়ান তৈরি করে দেওয়া হয় এবং খাজনা পরিশোধের একটি রশিদ দেওয়া হয়। জমির ধরন অনুযায়ী খাজনার পরিমাণ ২০০ থেকে ৫০০ টাকা হতে পারে। এই রশিদ নিয়ে ভূমি অফিসে গিয়ে খাজনা পরিশোধ করলেই নামজারি প্রক্রিয়া সম্পন্ন হবে।

নিয়মিত খাজনা পরিশোধ করলে আপনার বৈধ মালিকানা নিশ্চিত হয়, যা ভবিষ্যতে যেকোনো আর্থিক লেনদেন বা জমি স্থানান্তরে সহায়তা করবে। মনে রাখতে হবে, জমি বিক্রি করার জন্য সাব-রেজিস্ট্রার অফিসে নামজারি ও খাজনার রসিদ থাকা আবশ্যক।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...