| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আজ স্বীকৃতি দিচ্ছে ৬ দেশ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২২ ১৯:০৬:১০
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আজ স্বীকৃতি দিচ্ছে ৬ দেশ

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক সমাবেশের আগে এক গুরুত্বপূর্ণ সম্মেলনের মাধ্যমে আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে কয়েকটি দেশ। ফিলিস্তিন-ইসরায়েল সংকটের দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে নতুনভাবে কার্যকর করার লক্ষ্যে ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যৌথভাবে এই সম্মেলনের সভাপতিত্ব করবেন। আজকের সম্মেলনে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা এবং সম্ভবত নিউজিল্যান্ড ও লিশটেনস্টাইন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক চাপ ও পটভূমি

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক ক্ষোভের মুখে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল গতকাল রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আগে, গত জুলাই মাসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউরোপের দেশগুলোকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি প্রচারণা শুরু করেছিলেন।

গত ১২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে 'গাজা পরিকল্পনা' বা 'নিউ ইয়র্ক ঘোষণাপত্র' ব্যাপক ভোটে গৃহীত হয়। এই ঘোষণাপত্রটি জুলাই মাসে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে প্রস্তাব করা হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ওপর ভিত্তি করে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।

আরও পড়ুন- ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা

আরও পড়ুন- খাবার নয়, ইঞ্জিনের তেলই যার খাদ্য!

যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জুলাইয়ের ওই সম্মেলন বয়কট করেছিল এবং এই মাসের শুরুতে তারা ওই ঘোষণার বিরুদ্ধেও ভোট দিয়েছে। জাতিসংঘ আশা করছে, আজকের এই শীর্ষ সম্মেলনটি 'দুটি রাষ্ট্রের দিকে জাতিসংঘের রোডম্যাপ প্রতিষ্ঠার প্রচেষ্টায় নতুন গতি সঞ্চার করবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ...

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ এক মহাকর্ষীয় লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ...