| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২২ ১২:০৪:১৩
ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা

নিজস্ব প্রতিবেদক: প্রশান্ত মহাসাগরে সৃষ্ট সুপার টাইফুন 'রাগাসা' প্রবল শক্তি নিয়ে ফিলিপাইন ও তাইওয়ানের দিকে ধেয়ে আসছে। এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। সোমবার (২২ সেপ্টেম্বর) ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফিলিপাইনের আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাইফুনটি দেশটির বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। ফিলিপাইনে এই ঝড়কে ‘নান্দো’ নামে ডাকা হচ্ছে।

রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত টাইফুনটির কেন্দ্রীয় অংশে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিলোমিটার। তবে দমকা হাওয়ার সময় এর গতিবেগ ২৩০ কিলোমিটার বা তারও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী জোনভিক রেমুল্লা জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকার পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, তাইওয়ান কর্তৃপক্ষ পূর্বাঞ্চলীয় হাউলিয়েন এলাকা থেকে অন্তত ৩০০ জনকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। টাইফুনের গতিপথের ওপর নির্ভর করে এই সংখ্যা আরও বাড়তে পারে। আজ রাতে তাইওয়ানে স্থলভাগে টাইফুন সতর্কতা জারি হতে পারে এবং মঙ্গলবার সকালে উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

ফিলিপাইনের আবহাওয়া বিশেষজ্ঞ জন গ্রেন্ডার আলমারিও জানিয়েছেন, টাইফুনের প্রভাবে উত্তর লুজন দ্বীপে প্রবল বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। রাজধানী ম্যানিলাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...