| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

খাবার নয়, ইঞ্জিনের তেলই যার খাদ্য!

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২২ ১১:১১:৫৪
খাবার নয়, ইঞ্জিনের তেলই যার খাদ্য!

নিজস্ব প্রতিবেদক: ভারতের কর্ণাটক রাজ্যের শিবমোগ্গা জেলার এক ৩৯ বছর বয়সী যুবক তার অদ্ভুত খাদ্যাভ্যাসের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এসেছেন। স্থানীয়ভাবে "অয়েল কুমার" নামে পরিচিত এই যুবক দাবি করেন যে, তিনি সাধারণ মানুষের মতো খাবার খান না, বরং প্রতিদিন ৭-৮ লিটার গাড়ির ইঞ্জিন তেল পান করেই দিব্যি সুস্থ আছেন। কখনো কখনো কেবল চা খেয়েই দিন কাটান তিনি।

চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রোটিন, ভিটামিন ও কার্বোহাইড্রেট অপরিহার্য। কিন্তু অয়েল কুমার জানান, খাবার না খেলেও তার শরীরে কোনো অসুস্থতা দেখা দেয়নি, এমনকি অতিরিক্ত মেদও জমেনি। তিনি বিশ্বাস করেন যে, এটি ভগবান আয়াপ্পার কৃপায় সম্ভব হয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তাকে খাবার দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করে শুধু তেল পান করছেন। বিষয়টি দেখে চিকিৎসকরা হতবাক হলেও, এখনও পর্যন্ত তার শরীরে কোনো বড় ধরনের শারীরিক সমস্যা ধরা পড়েনি।

এই অস্বাভাবিক জীবনযাপন ঘিরে সাধারণ মানুষ ও চিকিৎসকদের মধ্যে বিস্ময় ও কৌতূহল সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, খাবার ছাড়া কেবল ইঞ্জিন তেল খেয়ে দীর্ঘকাল সুস্থ থাকা কি আদৌ সম্ভব, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে?

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...