| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

আবারও ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল বাংলাদেশের ভেতরে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২১ ২১:২৭:৩০
আবারও ভূমিকম্প, এবার উৎপত্তিস্থল বাংলাদেশের ভেতরে

সাত দিনের ব্যবধানে বাংলাদেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার পর অনুভূত হওয়া এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশের ভেতরেই, সিলেটের ছাতকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবায়াত কবির এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, ভূমিকম্পটি ঢাকা থেকে ১৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে অনুভূত হয়।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশের বিভিন্ন স্থানে একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯।

ঝুঁকিতে ডাউকি ফল্ট

বিশেষজ্ঞরা এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল নিয়ে সতর্ক করে দিয়েছেন। এটি বাংলাদেশের ডাউকি ফল্ট বা চ্যুতি অঞ্চলে হওয়ায় এর ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ভূমিকম্পের দুটি প্রধান উৎস রয়েছে: একটি উত্তরের দিকে এবং আরেকটি পূর্ব দিকে। এর মধ্যে উত্তরের ডাউকি ফল্ট বাংলাদেশের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এলাকা। তাই আজকের স্বল্পমাত্রার এই ভূমিকম্পকে একটি সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন- চট্টগ্রামে হঠাৎ মার্কিন সেনাদের উপস্থিতি কেন বাড়ছে

আরও পড়ুন- সারাদেশে নতুন করে বৃষ্টি বাড়ার আভাস

বিশেষজ্ঞদের মতে, এই ডাউকি ফল্ট এলাকাটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, এই ফল্টে ১৭৮৭ সালে একটি ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্রের গতিপথ পরিবর্তিত হয়েছিল। এরপর ১৮৯৭ সালে একই এলাকায় ৮.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, যার ফলে ঢাকা শহরও ক্ষতিগ্রস্ত হয় এবং পাঁচজনের মৃত্যু হয়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...