| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চুল পড়া বন্ধে এই ৪ খাবার হতে পারে সমাধান

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১৩ ১০:১৮:৪২
চুল পড়া বন্ধে এই ৪ খাবার হতে পারে সমাধান

নিজস্ব প্রতিবেদক: চুল পড়ার সমস্যা আজকাল সবার কাছেই পরিচিত। এটি বন্ধ করতে শুধু বাইরে থেকে যত্ন নিলেই হবে না, বরং খাবারের দিকেও নজর রাখতে হবে। আপনার খাদ্যতালিকায় এমন কিছু খাবার যোগ করতে হবে, যা নিয়মিত খেলে চুল পড়া দ্রুত বন্ধ হবে। বায়োটিন সমৃদ্ধ খাবার এক্ষেত্রে বিশেষ উপকারী। চলুন, এমন কিছু খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক:

১. ডিম: বায়োটিন সমৃদ্ধ একটি খাবার হলো ডিম। ডিমের কুসুম বায়োটিনের ভালো উৎস, যা চুল পড়া বন্ধ করতে বেশ কার্যকর। এছাড়াও ডিমে রয়েছে প্রোটিন, যা চুলের গঠন ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

২. মিষ্টি আলু: এটি একটি উপকারী এবং পুষ্টিগুণে ভরপুর সবজি। মিষ্টি আলুতে থাকা বিটা ক্যারোটিন চুলের বৃদ্ধিতে সহায়তা করে। নিয়মিত মিষ্টি আলু খেলে চুল পড়া কমে, চুল দ্রুত বাড়ে এবং ঘন ও ঝলমলে হয়।

৩. পালং শাক: সুস্বাদু এই শাকটি আয়রন, ভিটামিন এ, ভিটামিন সি এবং বায়োটিনের একটি ভালো উৎস। এই উপাদানগুলো চুল ভালো রাখতে দারুণ কার্যকর। তাই চুল পড়া বন্ধ করতে নিয়মিত পালং শাক খেতে পারেন।

আরও পড়ুন- দিনের বেলা অতিরিক্ত ঘুমালে কি কি ক্ষতি হয়

আরও পড়ুন- কেন মশা কিছু মানুষকে বেশি কামড়ায়

৪. বাদাম: বাদাম শুধু আড্ডা বা মন খারাপের সঙ্গী নয়, এটি চুল পড়া বন্ধ করতেও কার্যকরী। বাদামে থাকে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। তাই চুল ভালো রাখতে প্রতিদিন বাদাম খাওয়ার অভ্যাস করতে পারেন।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...