নতুন পে-স্কেল বাস্তবায়ন কেন জরুরি: যা জানাল BASA
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন স্কেল নিয়ে যখন আলোচনা-সমালোচনা চলছে, তখন এর স্বপক্ষে পরিসংখ্যানসহ জোরালো যুক্তি উপস্থাপন করেছে বিএএসএ (BASA)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবিত বেতন কাঠামো প্রত্যাশার চেয়ে কম হলেও দেশের সার্বিক আর্থিক সক্ষমতা বিবেচনায় তারা একে স্বাগত জানিয়েছে। তবে একটি মহলের ‘মূল্যস্ফীতি বাড়বে’—এমন দাবির বিপরীতে সংগঠনটি বৈজ্ঞানিক ও অর্থনৈতিক বিশ্লেষণ তুলে ধরেছে।
BASA-এর বক্তব্যের মূল পয়েন্টগুলো নিচে তুলে ধরা হলো:
বেতন বৈষম্য ও মেধা পাচার
বিএএসএ জানায়, বর্তমানে সরকারি ও বেসরকারি খাতের বেতনের পার্থক্য প্রায় ১৫ থেকে ১৭ গুণ। একজন বেসরকারি প্রতিষ্ঠানের সিইও যে বেতন পান, সরকারের একজন সচিবের বেতন তার তুলনায় নগন্য। এই বিশাল ব্যবধানের কারণে মেধাবীরা সরকারি চাকুরিতে আগ্রহ হারাচ্ছে।
অর্থনীতিতে ইতিবাচক প্রভাব
অর্থনীতিতে ‘ফিসকাল মাল্টিপ্লায়ার’ তত্ত্ব অনুযায়ী, সরকারি কর্মচারীদের ১ টাকা বেতন বাড়লে সামগ্রিক অর্থনীতিতে তার প্রভাব পড়ে ৪.৩ টাকা। কর্মচারীদের বেতন বাড়লে ভোগ, সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়া নতুন বেতন কাঠামো কার্যকর হলে বিপুল সংখ্যক কর্মচারী আয়করের আওতায় আসবেন, যা সরকারের রাজস্ব বৃদ্ধি করবে।
মূল্যস্ফীতির সাথে সম্পর্ক নেই
বিগত এক দশকে সরকারি ব্যয় প্রায় ৩ গুণ বাড়লেও সে অনুযায়ী নতুন পে-স্কেল দেওয়া হয়নি। অর্থ বিভাগের গবেষণায় দেখা গেছে, পূর্ববর্তী বেতন বৃদ্ধির সময় মূল্যস্ফীতির ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। দেশের মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ সরকারি চাকুরে, তাই এই সামান্য অংশকে দেওয়া বেতন বৃদ্ধিতে বাজারে কোনো প্রভাব পড়বে না বলেই বিএএসএ মনে করে।
ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার বাস্তব চিত্র
পরিসংখ্যান বলছে, ২০১৫ সালের ১০০ টাকার ক্রয়ক্ষমতা ২০২৫ সালে এসে ৫১.৮ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ, ২০১৫ সালের জীবনমান বজায় রাখতে হলেও বেতন কমপক্ষে ১.৯৩ গুণ বৃদ্ধি করা প্রয়োজন। বর্তমানে ২০তম গ্রেডের একজন কর্মচারী মাত্র ১৫ হাজার টাকা পান, যা একজন রিকশাচালক বা দৈনিক শ্রমিকের আয়ের (গড়ে ৩০ হাজার টাকা) চেয়েও অনেক কম। এই বেতন দিয়ে ৪ সদস্যের পরিবার চালানো বর্তমান বাজারে অসম্ভব।
দাবি ও প্রত্যাশা
একটি দক্ষ, সৎ ও জনমুখী প্রশাসন গড়ে তোলার জন্য ন্যূনতম এই বেতন কাঠামো অত্যন্ত যৌক্তিক বলে দাবি করেছে বিএএসএ। তারা মনে করে, প্রস্তাবিত স্কেলটি বর্তমান বাজারমূল্যের তুলনায় অপ্রতুল হলেও রাষ্ট্রের সামর্থ্য বিবেচনায় এটি দ্রুত বাস্তবায়ন করা উচিত।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেল নিয়ে সুখবর, শিগগিরই প্রকাশ হচ্ছে গেজেট
- Vivo S2 উন্মোচন, ৭,০৫০mAh ব্যাটারি ও Dimensity 7360-Turbo চিপ, বাংলাদেশে দাম কত
- নবম পে-স্কেলের ফাইল যেদিন উঠতে পারে মন্ত্রিসভায়
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম সান লুইস ম্যাচ, জানুন ফলাফল
- ইন্টার মায়ামির বাকি দুই ম্যাচের সূচি প্রকাশ; যেভাবে দেখবেন লাইভ
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ আগস্ট ২০২৬
- ১২ আগস্ট আসছে Realme 16x 5G, ৭,০০০mAh ব্যাটারিসহ সম্ভাব্য দাম
- ৭০৫০mAh ব্যাটারি ও ১২০Hz কার্ভড ডিসপ্লেতে ভিভো S2 লঞ্চ
- ৮০০০ mAh ব্যাটারি সহ আসছে Redmi Note 17 5G, দাম কত?
- সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা
- এসএসসি ও সমমানের ফল কবে জানাল শিক্ষা বোর্ড
- আজকের স্বর্ণের বাজারদর: ০৬ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ০৭ আগস্ট ২০২৬
- নতুন পে-স্কেল কার্যকর হলে যেভাবে বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
- এসএসসি ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা
