রমজানে নতুন সময়সূচিতে চলবে অফিস: প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় রেখে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন সময়সূচি অনুযায়ী অফিসের সময়
রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে।
ব্যাংক ও জরুরি সেবার ক্ষেত্রে নিয়ম
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সব প্রতিষ্ঠানের জন্য এই সময়সূচি প্রযোজ্য হলেও কিছু বিশেষ খাতের জন্য নিয়ম আলাদা থাকবে। ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং কলকারখানাসহ জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব বিধি অনুযায়ী সময়সূচি নির্ধারণ করবে।
সুপ্রিম কোর্টের নির্দেশনা
বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এর আওতাধীন সব আদালতের সময়সূচি সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ নিজস্ব সুবিধামতো নির্ধারণ করে জানাবে।
উল্লেখ্য, প্রতি বছরই রমজান মাসে রোজাদারদের সুবিধার্থে অফিসের কর্মঘণ্টা কিছুটা কমিয়ে সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়।
সেলিম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
