মাদরাসা এমপিওভুক্তির আবেদন স্থগিত
নিজস্ব প্রতিবেদক: সফটওয়্যার জনিত জটিলতার কারণে বেসরকারি মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির অনলাইন আবেদন কার্যক্রম আপাতত স্থগিত করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
কেন এই স্থগিতাদেশ
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এমপিও নীতিমালা ২০২৬-এর আলোকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য এই এমপিওভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছিল। এর আগে ২ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৮ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়। তবে আবেদন গ্রহণের সফটওয়্যারটি এখনো পুরোপুরি নির্ভুলভাবে প্রস্তুত না হওয়ায় নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না।
পরবর্তী করণীয়
মন্ত্রণালয় জানিয়েছে, সফটওয়্যার তৈরির কাজ শেষ হওয়া মাত্রই নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের পরবর্তী তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ, নতুন ঘোষণা না আসা পর্যন্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করতে পারবে না।
সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অনুলিপি
এই সিদ্ধান্তের কথা ইতোমধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহ, ব্যানবেইস এবং জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের নতুন জনবল কাঠামো ও নীতিমালার আলোকেই এবারের এমপিওভুক্তি কার্যক্রম পরিচালিত হবে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
- বিয়ে না করলে আজীবন পারিবারিক পেনশন পাবেন বিধবা-বিপত্নীকরা
- হু হু করে কমে গেল সৌদি রিয়ালের বিনিময় হার
- বিদ্যুৎ নিয়ে সুখবর!
- কমলো মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
