| ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

নকলের দায়ে বহিষ্কার, কিছুক্ষণ পর স্কুলের পেছনে বিস্ফোরণ

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ০৩ ১০:০৪:৫২
নকলের দায়ে বহিষ্কার, কিছুক্ষণ পর স্কুলের পেছনে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি নির্বাচনি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে নকলের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কারের পর বিদ্যালয়ের পেছনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় সেখান থেকে নিবন্ধনহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মোটরসাইকেলটি স্থানীয় জামায়াত নেতা মুহাম্মদ খাজা আহমেদের বলে জানা গেছে।

বিদ্যালয়ের শিক্ষক ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি নির্বাচনি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরুর পর প্রধান শিক্ষক পাঁচ শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন জব্দ করেন।

এ সময় এক শিক্ষার্থী মোবাইল ফোন দেখে উত্তর লেখার চেষ্টা করলে কক্ষের দায়িত্বে থাকা শিক্ষক তাকে বহিষ্কার করেন। পরে ওই শিক্ষার্থী কয়েকজন বন্ধুকে নিয়ে বিদ্যালয়ে আসে বলে জানা গেছে।

শিক্ষার্থী বহিষ্কারের কিছুক্ষণ পর বিদ্যালয় ভবনের পেছনের সড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণ হওয়ায় বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, বিস্ফোরণের সময় তিনি নিজের কক্ষে ছিলেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

তিনি বলেন, পরীক্ষার হলে শিক্ষার্থীদের মোবাইল ফোন জমা দিতে বলা হয়েছিল। কয়েকজন ফোন জমা দেয়। তবে এক শিক্ষার্থী মোবাইল দেখে নকলের চেষ্টা করায় তাকে বহিষ্কার করা হয়। এর কিছুক্ষণ পরই বিদ্যালয়ের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিদ্যালয়ের পাশেই পুলিশের একটি ক্যাম্প রয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। এ সময় পড়ে থাকা একটি নিবন্ধনহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে মোটরসাইকেলটির মালিক হিসেবে স্থানীয় জামায়াত নেতা মুহাম্মদ খাজা আহমেদের নাম পাওয়া গেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ওসি আরও জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ পরদিন সকালে থানায় মামলা করবে বলে জানিয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, খাজা আহমেদ কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। তিনি ফিলিপনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

এ ছাড়া চলতি বছরের এপ্রিলে ফিলিপনগর এলাকায় একটি দরবারে হামলার ঘটনায় পীর আবদুর রহমান ওরফে শামীম হত্যা মামলার প্রধান আসামি তিনি।

তবে বিদ্যালয়ের পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সূচি প্রকাশ, ৫ নভেম্বর শুরু

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সূচি প্রকাশ, ৫ নভেম্বর শুরু

ক্রীড়া প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর গ্রুপ পর্বের ম্যাচের আনুষ্ঠানিক সূচি প্রকাশিত হয়েছে। ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...