| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টায় কাজে না ফিরলে পল্লী বিদ্যুৎ কর্মীদের স্থায়ী ছুটি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১২ ০০:০০:৩২
২৪ ঘণ্টায় কাজে না ফিরলে পল্লী বিদ্যুৎ কর্মীদের স্থায়ী ছুটি

নিজস্ব প্রতিবেদক: পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) যে সকল কর্মচারী 'গণছুটি'র নামে কর্মবিরতি পালন করছেন, তাদের দ্রুত কাজে ফেরার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যদি তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দেন, তাহলে তাদের ‘গণছুটি’র আবেদনকে স্থায়ী ছুটিতে রূপান্তর করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে চলমান অসন্তোষ নিরসনে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বদলি ও সাময়িক বরখাস্তের মতো বিষয়ে সরকার সহানুভূতি দেখাচ্ছে। এমনকি, যারা বরখাস্ত হয়েছেন, তারাও যদি ক্ষমা চেয়ে ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত না হওয়ার প্রতিশ্রুতি দেন, তাহলে তাদের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

মন্ত্রণালয় জানায়, গত ৭ সেপ্টেম্বর থেকে কিছু কর্মচারী 'গণছুটি'র নামে বেআইনিভাবে কাজে বাধা সৃষ্টি করছেন। কিন্তু সরকার কোনো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নিয়েই তাদের সহনশীলতার সঙ্গে কাজে ফেরার সুযোগ দিচ্ছে।

কর্মচারীদের মূল দাবিগুলোর মধ্যে বাপবিবোর ক্রয় কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অন্যতম। এই অভিযোগ খতিয়ে দেখতে একজন সাবেক সচিবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গত পাঁচ বছরের ক্রয় প্রক্রিয়া, পরিকল্পনা, দরপত্র এবং মূল্য নির্ধারণে কোনো দুর্নীতি হয়েছে কি না, তা যাচাই করবে।

এছাড়াও, পল্লী বিদ্যুৎ সমিতির ভবিষ্যৎ কাঠামো এবং কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করতে আগের কমিটির প্রতিবেদন ও অংশীজনদের মতামত পর্যালোচনা করা হচ্ছে। এর ভিত্তিতে বিদ্যমান কর্মচারী চাকরি বিধি, ১৯৯২ (সংশোধিত-২০১২) হালনাগাদ করা হবে।

আরও পড়ুন- আবারও কি বাড়তে পারে গ্যাস ও বিদ্যুতের দাম

আরও পড়ুন- দেশব্যাপী লোডশেডিং, চলবে আরও কয়েকদিন

সবশেষে, মন্ত্রণালয় কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, যেহেতু বিদ্যুৎ একটি অত্যাবশ্যকীয় সেবা, তাই অবিলম্বে কাজে ফিরে আসুন। অন্যথায়, সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...